অনিঃশেষ আলো $ ৫২ মুহূর্তে আমার প্রয়োজন হলো, আমাকে নীলনদ ও তার সম্মুখের আরও কিছু অঞ্চলের তথ্য জানতে হবে । আমি জানি, সামনে দু-তিনটা দুর্গ আছে। কিন্তু সামরিক দৃষ্টিকোণ থেকে সে দুর্গগুলোর ধরন ও অবস্থান আমার জানা দরকার 1 “এসব তথ্য আপনাকে আমার চেয়ে ভালো আর কে জানাতে পারবে?'- ফারুক বলল- “এখান থেকে অগ্রযাত্রা করলে খানিক দূরে গিয়ে আপনি একটা মরুভূমি পাবেন । তার আগে এমন সবুজ-শ্যামল ও সুদৃশ্য অঞ্চল যে, এমন এলাকা বোধহয় আপনি কখনও দেখেননি । নিলনদের কুলে একটা নগরী আছে উম্মেদানিন, যেটি কিনা দুর্গঘেরা অতিশয় মজবুত একটি শহর | তার একদম কাছাকাছি নদীর ঘাট, যেখানে অনেকগুলো নৌকা ও পালের জাহাজ দীড়ানো থাকে । ফেরাউনরা এই নগরীটাকে তাদের রাজধানী বানিয়েছিল । মূলত মিশরের প্রতিরক্ষা এখান থেকেই শুরু । এই দুর্গ গুলোতে আপনাকে সাহস ও জযবার কঠিন পরীক্ষা দিতে হবে । সামরিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আমি বরং বলব, আপনার সঙ্গে যেকজন সৈনিক আছে, তাদের সংখ্যা খুবই নগণ্য । এই দুর্গগুলোতে যে রোমান সৈন্যরা আছে, সংখ্যায় তারা আপনার বাহিনীর চেয়ে অনেক বেশি ৷... “তবে এই দুর্গে এবং এর সামনের দুর্গগুলোতে যেসব রোমান সৈন্য আছে, তাদের মাঝে এমন একটা দুর্বলতা আছে, যেটা আপনার উপকারে আসতে পারে । তা হলো, আপনার সৈনিকরা যখন আল্লাহু আকবার ধ্বনি তোলেন, তখন রোমান বাহিনীর প্রতিজন সৈনিকের চেহারায় ভীতি ও ভীরুতার ছাপ ফুটে ওঠে । আপনি বিলবিস জয় করেছেন৷ এই জয়ে একটা দুর্গঘেরা মজবুত দুর্গ আর বিপুল পরিমাণ গনিমতই যে আপনার হাতে এসেছে, শুধু তা-ই নয়; বরং এতে আপনার বাহিনী একটি মূর্তিমান আতঙ্ক হয়ে রোমান বাহিনীর উপর ছেয়ে গেছে। রোমান বাহিনীর যেসব সৈন্য বিলবিস থেকে পালিয়ে গেছে, তারা যেখানেই যাবে, সেখানেই আপনার প্রভাব ছড়িয়ে পড়বে । মোটকথা, যে-চেতনা আপনার বাহিনীর মাঝে আছে, তা রোমানদের মাঝে নেই 1... “উম্মেদানিনের দক্ষিণে মাইলকয়েক দূরে ব্যবিলনের দুর্গঘেরা বিশাল নগরী | আমি আপনাকে পরিপূর্ণ নিষ্ঠার সঙ্গে পরামর্শ দিচ্ছি, এই দুর্গটা জয় করতে আপনি এই বাহিনীটি নিয়ে যাবেন না। কারণ, এরা নিতান্তই অল্প । আর নগরীতে এত অধিকসংখ্যক সৈন্য আছে যে, তারা যদি বেরিয়ে এসে আপনার বাহিনীর উপর আক্রমণ করে বসে, তাহলে আপনার পা উপড়ে যাবে । এই দুর্গের প্রাচীরগুলোর উপর পাথর নিক্ষেপকারী মিনজানিকও স্থাপন করা আছে। এটি আপনার বাহিনীর সমূহ ক্ষতিসাধন করতে পারে । এর প্রাচীরগুলো খুবই ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।