Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫১ বেড়ায় । হেরাক্ল এমন একজন সম্রাট, যিনি নিজের তৈরি একটি ধর্ম তরবারির জোরে দেশের জনসাধারণের উপর চাপিয়ে দিয়েছেন । মুসলামানদের সম্পর্কে আমি বহু কিছু শুনেছি । এসব যদি সঠিক হয়, তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করতে চাই ! আরবিলাও আশা করি আমার সঙ্গে দ্বিমত করবে না। আমি একজন অভিজ্ঞস সেনা-অফিসার । আমার নানামুখী সেবা আপনাকে নিরাশ করবে না। আপনি যদি আমাদের কয়েদিদের মাঝে রাখতে চান, তাহলে মনে করবেন, একজন মূল্যবান মানুষকে আপনি নষ্ট করছেন । আমি রোমান খ্রিস্টান । রোমান শাসকদের থেকে প্রতিশোধ নিতে মনটা আমার ব্যাকুল হয়ে আছে । আমর ইবনে আস (রাযি.) এত সহজে একজন অমুসলিমের কথায় ভজে যাওয়ার মতো সেনাপতি নন। তিনি লোকটাকে ভালোমতো বাজিয়ে দেখতে চাইলেন । শারিনা বলল, আমি আরবিলাকে ছোটবেলা থেকেই জানি । স্বভাব- চরিত্রে মেয়েটা প্রশংসনীয়া । ওর উপর আপনি আস্থা রাখতে পারেন । সুদীর্ঘ ও অর্থবহ আলাপচারিতার পর আমর ইবনে আস (োধি.) সিদ্ধান্ত দিলেন, ঠিক আছেঃ তোমরা মুসলমান হয়ে যাও । তিনি রাওবাশ আরবিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন এবং সাথে-সাথে দুজনের শুভবিবাহও পড়িয়ে দিলেন । আমর ইবনে আস রাওবাশের নাম রাখলেন ফারুক আর আরবিলার নাম রাখলেন ফাতেমা । আমর ইবনে আস মিশর সম্পর্কে অবগত ছিলেন । ইসলাম গ্রহণের আগে ব্যবসায়িক কাজে বেশ কবার তিনি মিশর গিয়েছিলেন । তিনি সবচেয়ে বেশি এস্কান্দারিয়া ছারা প্রভাবিত ছিলেন, যার বিস্তারিত বিবরণ উপরে আলোচিত হয়েছে । এবার তিনি যে-অঞ্চলটায় অগ্রযাত্রা করছেন, সে সম্পর্কেও তার ভালো জানাশোনা আছে । কিন্তু ততখানি নয়, যতখানি তিনি প্রয়োজন অনুভব করছেন । আগে মিশরকে তিনি অন্য দৃষ্টিতে দেখেছিলেন । এবার এই অঞ্চলটাকে তিনি সামরিক দৃষ্টিকোণ থেকে দেখতে চাচ্ছেন। তার গোয়েন্দারা তাকে তথ্য সরবরাহ করে যাচ্ছে। কিন্তু তাকে যথেষ্ট মনে করছেন না। এবার রোমান বাহিনীর একজন অফিসার তার হাতে চলে এসেছে । সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য এর থেকে পাওয়া যেতে পারে । “তুমি বাহিনীর একজন অফিসার ফারুক!" আমর ইবনে আস বললেন- 'এক- আধটা সেনা-ইউনিটের নেতৃত্বদানের অভিজ্ঞতা তোমার আছে। কিন্তু এখনই আমি তোমাকে কোনো ইউনিটের দায়িত্ব দিচ্ছি না। কিছুদিন তোমাকে আমার গোয়েন্দা বিভাগে কাজ করতে হবে । রাতে গেরিলা আক্রমণের জন্যও আমি তোমাকে পাঠাব । তোমাকে আমি অত্যন্ত গুরুত্তপূর্ণ ব্যক্তি মনে করি। এই ছডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।