Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫০ ছিল যে, তখন সিপাহসালারকে খুঁজে বের করা সহজ ছিল না। নগরী এইমাত্র বিজিত হয়েছে । কে জানে সিপাহসালার কোথায়-কোথায় ঘুরে ফিরছেন । নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সব দিককার খবরাখবর সংগ্রহ করার কাজে ব্যস্ত সময় পার করছেন । সবচেয়ে অধিক গুরুতৃপূর্ণ ও স্পর্শকাতর কাজ হলো গনিমতের সম্পদগডলো জড়ো করা । নগরবাসীদের যাতে কোনো প্রকার কষ্ট না হয়, কোনো লুটপাট না হয় সেদিকেও তাকে কড়া নজর রাখতে হচ্ছে। মুসলমানরা তো লুটমারকে পাপ মনে করেন; কিন্তু তাদের সঙ্গে মিশরি বেদুইনরাও আছে, যারা এই অস্থির ও অস্থিতিশীল পরিস্থিতিতে ইসলামি রীতির পরিপন্থী কাজ করে বসতে পারে । হাদিদ শারিনা ও আরবিলাকে সঙ্গে করে সিপাহসালারের সন্ধানে বেরিয়ে পড়ল । অনেক খোৌজাখুঁজির পর তাকে পাওয়া গেল । একজায়গায় বসে তিনি নগরীর কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি ও নিজের দুজন নায়েবের সঙ্গে কথা বলছিলেন । অপেক্ষা করতে-করতে মাগরিবের নামাযের সময় হয়ে গেল । কিন্ত ওখানে তো কোনো মসজিদ নেই । এক মুজাহিদ দীড়িয়ে আযান দিল এবং ওখানেই জামাতের সঙ্গে নামায আদায়ের জন্য সবাই সমবেত হয়ে গেল । সিপাহসালার আমর ইবনে আস সব কাজ ফেলে রেখে নামায পড়াতে এসে হাজির হলেন । নামায শেষ করে হাদিদ সিপাহসালারের সঙ্গে দেখা করল এবং তাকে আরবিলা ও রাওবাশসংক্রান্ত সব কিছু অবগত করল । সিপাহসালার আদেশ জারি করলেন, রাওবাশ নামক রোমান অফিসারকে কয়েদিদের মধ্য থেকে বের করে আমার তীবুতে পাঠিয়ে দাও । কক সিপাহসালার আমর ইবনে আস নামাযের অনেক পর যখন তীবুতে এলেন, ততক্ষণে রাওবাশ ওখানে এসে উপস্থিত । হাদিদ, শারিনা, আরবিলাও আছে । আমর ইবনে আস চারজনকে তাবুতে বসালেন এবং জিজ্ঞাসা করলেন, এবার ব্যাপারটা খুলে বলো । সবার আগে আরবিলা কথা শুরু করল এবং এমন কাদা কীাদল যে, তার কণ্ঠই রুদ্ধ হয়ে এল । পরে নিজেকে সামলে নিয়ে সেকথা-ই বলল, যা শারিনাকে শুনিয়েছিল । “এখন তুমি চাচ্ছ কী? আমর ইবনে আস জিজ্ঞেস করলেন । “আপনার এ প্রশ্নের উত্তর আমার থেকে শুনুন'- রাওবাশ বলল- “আপনি যদি মনে করে থাকেন, আমি একজন মজলুম মানুষ এবং আমার মুক্তি দরকার, তাহলে এটা ঠিক হবে না। আমি সেই দেশটিতে আর ফিরে যেতে চাই না, যেদেশে ইজ্জত-সম্ত্রম নিরাপদ নয় এবং একজন সেনাপতি যা খুশি করে ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।