Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ও ৪৯ বিলবিস নগরীটা অত্যন্ত মজবুত, চওড়া ও উঁচু প্রাচীরের মাঝে অবস্থিত । প্রাচীরগুলোতেও স্থানে-স্থানে অনেক লাশ পড়ে আছে। তাদের মাঝে আছে সংজ্ঞাহীন জখমিও | অস্ত্রসমর্পণের কাজটা কোথায় সম্পন্ন হচ্ছে শারিনার জানা আছে। সেটা দুর্গের অভ্যন্তরে বিশাল একটা মাঠ । শারিনা সবার আগে কয়েদিদের দেখতে চাচ্ছে । তার ধারণা, রাওবাশ ওখানে থাকতে পারে । শারিনা ও আরবিলা এখনও উক্ত মাঠ থেকে খানিক দূরে । এমন সময়ে তারা রোমান বাহিনীর একটা দল আসতে দেখল । সংখ্যায় পচিশ-ত্রিশজন হবে । তিন-চারজন মুজাহিদ তাদের হাঁকিয়ে মাঠের দিকে নিয়ে আসছে । লোকগুলো তাদের পাশ দিয়ে অতিক্রম করতে গেলে হঠাৎ আরবিলা চিৎকার দিয়ে উঠল- 'রাওবাশ!' মেয়েটা লোকগুলোর দিকে ছুটে গেল । রাওবাশ তাদের একজন । শারিনাও আরবিলার পিছনে দৌড়ে গেল । আরবিলাকে দেখে রাওবাশ দলের মধ্য থেকে বেরিয়ে এল । “ও মিয়া! এক মুজাহিদ ধমকে উঠলেন- 'কোথায় যাচ্ছ? দলের সঙ্গে থাকো; তুমি কয়েদি! মুজাহিদ যদি রাওবাশকে ধাকা দিয়ে দলের মাঝে ঢুকিয়ে না দিতেন, তাহলে রাওবাশ জানতেই পারত না মুজাহিদ কী বলেছে । কারণ, মুজাহিদ আরবিতে কথা বলছিল আর রাওবাশ আরবি বোঝে না। শারিনা আরবিলাকে ওখানেই থামিয়ে দিল এবং বলল, মুখের উপর আগের মতো নেকাবটা ফেলে রাখো । “তোমরা এখানে কী করছঃ'- মুজাহিদ শারিনা ও আরবিলাকে বললেন-_ “যাও; গিয়ে অন্যান্য মহিলাদের সঙ্গে কাজ করো । এখানে দীড়িয়ে-দীড়িয়ে তামাশা দেখবার দরকার নেই ।" শারিনা তখনই আরবিলাকে নিয়ে ওখান থেকে ফিরে এল এবং দ্রুতপায়ে হেঁটে নগরী থেকে বেরিয়ে এল | কেন জানি মুজাহিদ তাদের জিজ্ঞেস করলেন না, রোমান বাহিনীর ওই অফিসার তোমাদের দেখে কেন দল থেকে বেরিয়ে এসেছিল । শারিনা আরবিলাকে নিয়ে তার স্বামী হাদিদের কাছে পৌছে গেল । শারিনা হাদিদের কাছে আরবিলাকে পরিচয় করিয়ে দিল এবং ঘটনার বৃত্তান্ত শোনাল | জানাল, রাওবাশকে আমরা যুদ্ধবন্দীদের মাঝে দেখেছি । যদি সে মুক্তি পেয়ে যায়, তাহলে এরা দুজনই মুসলমান হয়ে যাবে । হাদিদ বিষয়টা তার সঙ্গীদের জানাল । হাদিদ ও তার সঙ্গীরা গোয়েন্দা মুজাহিদ | সেনাপতি আমর ইবনে আস (রাযি.)- এর সঙ্গে তাদের সরাসরি সম্পর্ক আছে । এই ব্যাপারটা সিপাহসালারের সাথে সম্পৃক্ত । শেষ পর্যস্ত বিষয়টা তাকেই মীমাংসা করতে হবে । কিন্তু সময়টা এমন অনিঃশেষ আলো-৩ /৪ . ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।