Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৪ ৪৮ তার মায়ের সাথে হেরাক্ল-এর প্রাসাদে থাকত, তখন আরবিলা শারিনার কাছে আসত এবং গাল-গল্প করত । “অনুমান করো শারিনা!'- আরবিলা বলল- “আমার ভালবাসা দেখো । রাওবাশকে খুঁজতে নেমে আমি চিস্তা-ই করলাম না, মুসলমানরা যদি আমাকে গ্রেফতার করে ফেলে, তাহলে আমার সঙ্গে তারা কীরূপ আচরণ করবে ।' “না আরবিলা!'- শারিনা বলল- ভয় শুধু এটুকুই ছিল যে, তুমি ধরা পড়ে যাবে । কিন্তু যে-ভীতি তুমি মনে লালন করছ, মুসলমানদের এখানে এমন আশঙ্কার কোনোই কারণ নেই । মুসলমানরা শক্রবাহিনীর যে-নারীদের গ্রেফতার করে, তাদের পেছনে পাঠিয়ে দেয় । কোনো মুসলমান- তিনি যত বড় ক্ষমতাবানই হোন- কোনো নারীকে গণিকা বানাতে পারেন না । তবে নিয়মতান্ত্রিক বিবাহের পর স্ত্রী বানাতে পারেন । বন্দি নারীদের সঙ্গে তারা এই আচরণই করে থাকেন। তুমি যদি ধরা পড়তে, তাহলে তোমার ক্ষতি শুধু এটুকু হতো যে, রাওবাশকে খুজতে পারতে না। আচ্ছা আমি একটু চিন্তা করে দেখি, রাওবাশকে তুমি কোথায়-কোথায় খুঁজতে পার ।' “তুমি কি আমার কোনো সাহায্য করতে পার না শারিনা?- আরবিলা চোখের পানি ছেড়ে বলল-_ “আমি তো তোমাকে জিজ্ঞেসই করলাম না, এখানে তুমি কোনভাবে আছ এবং আমাকে কোনো সহায়তা করা তোমার পক্ষে সম্ভব কিনা । হা পারি'- শারিনা বলল- “এখানে এসেই আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি এবং যার সঙ্গে এসেছি, তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি । আমি তোমার উপর শর্ত আরোপ করছি না। তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, রাওবাশের অনুসন্ধানে আমি তোমাকে সঙ্গ দেব । যদি তাকে জীবিত পেয়ে যাই, তাহলে তোমরা দুজন মুসলমান হয়ে যেয়ো । তারপর তোমাদের বিবাহ হয়ে যাবে । শারিনা আরবিলাকে মুসলমান ও রোমানদের মধ্যকার পার্থক্য বিস্তারিতভাবে বুঝিয়ে দিল | বলল, সবচেয়ে বড় কথাটি হলো, মুসলমানদের কাছে রাজপরিবার বলে কিছু নেই। খলীফা-সেনাপতিও নিজেদের অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাবেন না। সব শুনে আরবিলা বলল, ঠিক আছে; রাওবাশকে যদি পেয়ে যাই, তাহলে দুজনে মিলে মুসলমান হয়ে যাব । শারিনা আইনিকে ওখানে রেখে আরবিলাকে নিয়ে দুর্গের ভেতরে চলে গেল এবং যেসব রোমান সৈন্য অস্ত্রসমর্পণ করছিল, শারিনা সবার আগে তাদের মাঝে রাওবাশকে খুঁজতে চাচ্ছে। চা ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।