Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৪৭ পাচ-ছয় মাস আগের কথা । আরবিলা আতরাবুনের জিন্দানখানায় আটক ছিল। মুক্তি পেতে সে অনেক কান্নাকাটি করল, আর্তনাদ করল । কিন্তু আতরাবুনের পিঞ্ররা তাকে ছাড়ল না । এই অবস্থার মধ্যেও সে দু-তিনবার প্রেমিক রাওবাশের সঙ্গে দেখা করেছিল ৷ একবার আতরাবুন ব্যাপারটা টের পেয়ে আরবিলাকে খুব মারধর করল । রাওবাশ যেহেতু রাজপারিবারের সাথে সম্পৃক্ত ছিল, সেজন্য তার বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করা তার পক্ষে সম্ভব হলো না । অন্যথায় তাকেও এক হাত দেখিয়ে ছাড়ত । কিন্তু মনে তার প্রতিশোধের আগুন দাউদাউ করে জুলছিল । রাওবাশ তখন একস্কান্দারিয়ায় ছিল । আতাবুন তাকে সেখান থেকে প্রত্যাহার করে সেই বাহিনীর সঙ্গে যুক্ত করে দিল, যেটি ফরমা ও বিলবিসে কর্তব্যরত ছিল । উদ্দেশ্য ছিল, এখানকার লড়াইয়ে লিপ্ত হয়ে লোকটা মরে যাক । এবার আতরাবুন বারো হাজার সৈন্য নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করতে এলে আরবিলাকেও সঙ্গে করে নিয়ে এল ৷ আরবিলা ছাড়া আরও একটা মেয়ে তার সঙ্গে ছিল । মুসলমানরা তো স্ত্রী, বোন ও কন্যাদের সঙ্গে রাখত । কিন্তু রোমান বাহিনীর অফিসাররা গণিকাদের রণাঙ্গনে নিয়ে আসত । আতরাবুন নারীলোলুপ পুরুষ ছিল । আরবিলা কোনোভাবে তথ্য পেয়েছিল, রাওবাশ বিলবিস দুর্গে আছে । সে শারিনাকে বলল, অপর মেয়েটা যদি সঙ্গ দিত, তাহলে দুজনে মিলে আতরাবুনকে বিষ পান করিয়ে বা অন্য কোনোভাবে হত্যা করে ফেলতাম । কিন্তু সে খুবই উৎফুলু ছিল যে, আমি এত বড় একজন সেনাপতির কোনো পথ খোলা ছিল না । অবশেষে বিলবিসের চূড়ান্ত লড়াইয়ের সময় তার কানে আওয়াজ এল, আতরাবুন মারা গেছে । রোমান বাহিনীর ছাউনি বিলবিসের রণাঙ্গন থেকে দু-তিন মাইল দূরে ছিল । ওখান যেসব রোমান কর্মচারী প্রভৃতি ছিল, সবাই ওখান থেকেই পালিয়ে গেছে । আতরাবুনের অপর গণিকাও তাদের সঙ্গে চলে গেছে । আরবিলা আতরাবুনের তীবুতেই রয়ে গেল । তার বিশ্বাসই হচ্ছিল না, আমি এতই ভাগ্যবতী হয়ে গেলাম যে, আতরাবুন মরে গেছে! দীর্ঘ সময় পর আরবিলা তীবু থেকে বের হয়ে দেখতে পেল, এত বড় ছাউনিটায় সে একা । একটা ঘোড়াও ওখানে ছিল না যে, তাতে চড়ে মেয়েটা পালিয়ে যাবে । পালাবার ইচ্ছাও তার ছিল না। অগত্যা সে বিলবিস গিয়ে রাওবাশের সন্ধানে নেমে পড়ল । রণাঙ্গনের মরদেহগুলো ও জখমিদের মাঝে প্রেমাম্পদকে খুঁজতে লাগল | এমনি সময়ে শারিনার উপর তার চোখ পড়ল । শারিনা যখন ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।