অনি$শেষ আলো $ ৪৬ তোমরা যাও আর যেসব জখমি অচেতন অবস্থায় পড়ে আছে, তাদের তুলে নাও | আল্লাহর মেহেরবানিতে আমি আপন শক্তিতেই যেতে পারব ।' জখমি চলে গেল । শারিনা ও আইনি অন্যান্য জখমিদের অনুসন্ধানে ছুটে গেল । জখমিদের করুণ আর্তনাদ, আহত ঘোড়াগুলোর ছুটোছুটির কানফাটা আওয়াজ ও রণাঙ্গনের অপরাপর শব্দ-সাড়ার মাঝে শারিনার কানে বাজল, যেন কোনো এক নারী তাকে ডাকছে । শারিনা দীড়িয়ে ডানে-বামে তাকাল । সে এক মহিলাকে দেখতে পেল, যার মুখটা নেকাবে আবৃত । শুধু চোখদুটো খোলা । “শারিনা!'- মেয়েটা কাছে এসে বলল- “তোমাকে চিনতে আমার অসুবিধা হওয়ার কথা নয়; শারিনা-না?' হাঃ আমি শারিনা'- শারিনা কৌতৃহলী চোখে তার পানে তাকিয়ে থেকে উত্তর দিল- “মুখ থেকে নেকাবটা সরাওঃ দেখি, তুমি কে। তুমি আমার ভাষায় কথা বলেছ । তুমি মুসলমান নও কি? 'না'- মেয়েটি বলল- “আমি আরবিলা । আমরা দুজন পরস্পরকে ভুলতে পারি না।' “উহ আরিবলা!'- শারিনা আরবিলাকে উভয় বাহুতে টেনে নিয়ে জড়িয়ে ধরে প্রবল উচ্ছ্বাসের সাথে বলল- “এখানে তুমি কী করছ? কার সাথে এসেছ? তাড়াতাড়ি বলো । এখানে তোমার একাকি ঘোরাফেরা করা ঠিক নয় ।' “বজ্জাত আতরাবুনটা আমাকে সঙ্গে করে নিয়ে এসেছিল'- আরবিলা বলল- “শুনেছি, ও নাকি মারা গেছে । এই খবরে আমি অনেক খুশি হয়েছি । এখানে এক সেনা-অফিসার রাওবাশকে খুঁজছি । পাশাপাশি এটাও নজর রাখছি যে, আতরাবুনের লাশটা যদি কোথায় দেখতে পাই, তাহলে নিশ্চিত হয়ে যাব, আমি মুক্তি পেয়ে গেছি । আর তার লাশের মুখে থুতু ছিটাব ।" আরবিলা শারিনাকে জানাল, আতরাবুন তাকে গণিকা বানিয়ে সঙ্গে রেখেছিল । সে এক যুবক সেনা-অফিসার রাওবাশকে মনে-প্রাণে কামনা করত | রাওবাশও তার জন্য পাগলপারা ছিল । তাদের বিবাহ হয়ে যাওয়ার কথা ছিল । এতদিনে হয়েও যেত । কিন্তু আরবিলার উপর আতরাবুনের চোখ পড়ে গেল এবং ক্ষমতার অপব্যবহার করে তাকে গণিকা বানিয়ে নিল। তার পিতামাতাকে অর্থ-কড়ি দিয়ে; সেই সঙ্গে মন্দ পরিণতির হুমকি দিয়ে তাদের দমিয়ে রেখেছিল । আরবিলার পিতামাতা আগে থেকেই শঙ্কিত ছিল । কারণ, তারা সম্রাট হেরাক্ল- এর সরকারি খিস্টবাদের বিরোধী ছিল এবং কিবতি ছিল । কিবতি খ্রিস্টানদের উপর নেমে-আসা-দুর্যোগ তারা প্রত্যক্ষ করেছে । ফলে মনের উপর পাথর চাপা দিয়ে তারা মুখ বন্ধ রেখেছিল । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।