Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৪৫ মুকাওকিস বার্তাটা সিল-মহর করে একজন দূতের হাতে দিয়ে বলে দিলেন, যত দ্রন্ত সম্ভব বাজিস্তিয়া চলে যাও এবং এই বার্তাটি সম্রাট হেরাক্ল-এর হাতে পৌছিয়ে দাও। সত রস আসুন, আমরা আবার বিলবিস ফিরে যাই । ওখানে নগরীর ভেতরে ও বাইরে অগণিত লাশ ছড়িয়ে রয়েছে । গুরুতর আহতরা সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। যাদের চৈতন্য ঠিক আছে, তারা নিজেদের টেনে-টেনে নিরাপদ জায়গার সন্ধানে এগিয়ে যাচ্ছে । মুসলিম নারীরা আহতদের পানি পান করিয়ে-করিয়ে তুলে নিচ্ছে । বিশাল বিস্তৃত একটা অঞ্চল মানুষের রক্ত পান করে পরিতৃপ্ত হচ্ছে। এখান থেকেই আতরাবুনের মরদেহটা তুলে নেওয়া হয়েছিল । শারিনা ও আইনি লাশটা মুকাওকিসের উদ্দেশে পাঠিয়ে দিয়ে আপন-আপন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। হাদিদ, ফাহাদ ও মাসউদ ওখান থেকে চলে গেছে । অনেক মুসলিম মুজাহিদও রয়েছে, যারা সেই আহতদের তুলে-তুলে পিছনে নিয়ে যাচ্ছে, যারা অচেতন বা দীড়াতে অক্ষম ৷ একজন নারীরও মুখে এমন কোনো অবগুষ্ঠন নেই যে, দেখে তাকে চেনা যায় না। কিন্ত একজন মহিলা তার মুখটা এমনভাবে নেকাবে ঢেকে রেখেছে যে, তার শুধু চোখগুলো দেখা যাচ্ছে । মহিলা হতাহতদের দেখে-দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে । ভাবে মনে হচ্ছে, সে কাউকে খুঁজছে । ওখানে মুজাহিদীন ও তাঁদের নারীরা এতই ব্যস্ত যে, একজন আরেকজনের দিকে তাকাবে এমন হয়ে না যায়, সেজন্য তাদের তুলে নিতে তাড়াহুড়া চলছে । শারিনা ও আইনি দুজন মিলে এক জখমি মুজাহিদকে তুলছিল । মুজাহিদ উঠে দীড়ালেন । মেয়েদুটো তাকে সহায়তা দিয়ে নিয়ে যেতে লাগল । কিন্তু জখমি তাদের বারণ করে বললেন, তোমাদের ধরতে হবে না; আমি নিজের শক্তিতেই যেতে পারব । শারিনা দেখল, লোকটি ভালোভাবে হাটতে পারছে না। তাই বলল, অযথা নিজের উপর চাপ তৈরি করো না; আমার সাহায্য নিয়েই চলো । আইনিও জখমির অপর পারে গিয়ে দীড়াল এবং নিজের একটা বাহু তার কোমরে রাখল । না; বোনেরা আমার!'_ মুজাহিদ আইনি ও শারিনা থেকে আলগ হয়ে এবং স্মিত হেসে বলল- “আমাদের পরের সহায়তায় অভ্যত্ত করো না । আমরা যদি অন্যের সহায়তায় হাটতে-চলতে শুরু করি, তাহলে মিশর কে জয় করবে । ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।