অনিঃশেষ আলো $ 88 আহত হয়েছে আর এটা-ই আমাদের বাহিনীর পরাজয়ের কারণ । আমি একথা বলার দুঃসাহস দেখাতে চাই যে, এর দায়-দায়িত্ব আমার উপর বর্তায় না- বর্তায় আপনার উপর | মনে হচ্ছে, রোমসাগরের ওপারে গিয়ে আপনি সবকিছু ভুলে গেছেন। আপনি জানেন মুসলমান কীভাবে জীবনের বাজি লাগিয়ে যুদ্ধ করে। এই জযবা আমাদের সৈন্যদের মাঝে কোনোদিনও তৈরি হয়নি; ভবিষ্যতেও তৈরি হওয়ার কোনোই সম্ভাবনা নেই 1... “আমি আপনাকে স্মরণ করাতে চাই, প্রধান বিশপ কায়রাসের হাতে আপনি আপনার ধ্রিস্টবাদের বিরোধীদের উপর যে-নিপীড়ন চালিয়েছিলেন, আজ আমাকে তার শাস্তি ভোগ করতে হচ্ছে । মিশরে কিবতি খিস্টানদের সংখ্যা এখন কয়েক লাখ। কিন্তু তারা আমাদের বাহিনীতে আসছেই না। প্রধান বিশপ কায়রাসও এখন নিজের অপকীর্তির জন্য আক্ষেপ করছেন । তার আনুগত্যে আপনি যে-সংশয় ব্যক্ত করেছেন, তা সঠিক নয় । সেই প্রজাদের থেকে তিনি কীভাবে সহযোগিতা আদায় করবেন, যাদের উপর তাকে জল্লাদ বানিয়ে দেওয়া হয়েছিল? আপনি লিখেছেন, মিশরের কয়েক হাজার বেদুইন মুসলমানদের সঙ্গে গিয়ে যোগ দিয়েছে । চিন্তা করুন, তারা আমাদের সঙ্গে কেন যোগ দিল না? তারা হানাদারদের দলে কেন ভিড়ে গেল? আমি নিজে পর্যস্ত তাদের কাছে গিয়েছিলাম । কিন্তু আমি তাদের কাছে কোনো পাত্তা-ই পাইনি । তারা বলছিল, আমরা স্বাধীন; আমরা কারও কথায় চলতে রাজী নই । আমাদের মোকাবেলায় তারা মুসলমানদের বেছে নিয়েছে এবং একটি বাহিনীর আদলে মুসলমানদের সঙ্গে গিয়ে যোগ দিয়েছে ।... “আমি আপনার মনের প্রশাস্তির জন্য বলছি, কিবতি খ্রিস্টানদের দলে ভেড়ানোর জন্য জোরে-শোরে কাজ চলছে । এ ব্যাপারে আমরা চেষ্টার কোনোই ক্রটি করছি না। বিনয়ামিনের কাছে আমি একজন দূত পাঠিয়ে দিয়েছি এবং তাকে আমার সঙ্গে দেখা করতে বলেছি । বিশপ কায়রাসের দৃষ্টিভি এখন অনেক নমনীয় । পরিস্থিতির বাস্তবতা তিনি ভালো করেই বোঝেন । বিনয়ামিন যদি এসে পড়েন, তাহলে আমি তার ও কায়রাসের মধ্যকার বিরোধ মিটিয়ে দেব এবং বিনয়ামিনকে আমাদের পক্ষে নিয়ে আসব । তিনি কিবতি খ্রিস্টানদের একটি বাহিনী গঠন করে দেবেন । তারা রোমান বাহিনীতে এসে যোগ দেবে ৷ আমার এই বার্তা যদি আপনাকে আশ্বস্ত করতে না পারে, তাহলে আপনি আমাদের কাছে চলে আসুন এবং যুদ্ধের ভালোমন্দ নিজেই দেখাশোনা করুন । আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আমরা একজনও সাহস হারাইনি এবং আমাদের মনোবল অটুটই আছে ।' ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।