Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৪৩ অব্যাহত থাকল । শেষ পর্যস্ত আতরাবুন মারা গেল এবং তার বাহিনীতে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল । মুসলমানরা আমাদের বাহিনীর ব্যাপক প্রাণহানি ঘটাল । আমাদের বহু সৈনিক মুসলমানদের কাছে অস্ত্রসমর্পণ করল। আতরাবুনের লাশ আমার কাছে আমাদেরই দুজন সৈনিক বয়ে এনেছে । কিন্তু কাজটা তারা নিজেদের উদ্যোগে করেনি । মুসলমানরা অতিশয় অপমানজনক' একটা বার্তার সঙ্গে আমাদেরই লোকদের সাথে লাশটা প্রেরণ করেছে । আপনার বার্তার উত্তর আমি এমন অবস্থায় দিচ্ছি যে, আতরাবুনের লাশ পাশের কক্ষে পড়ে আছে ।... “আপনার বার্তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, আপনি আমাকে খুবই দুর্বল ও কাপুরুষ মনে করছেন। মুসলমানদের সঙ্গে আমি সমঝোতা করতে চেয়েছিলাম । তার পেছনে আমার কোনো দুর্বলতা কার্যকর ছিল না। সব দিক বিবেচনা করে নিজেদের স্বার্থেই আমি এই পদক্ষেপটা গ্রহণ করেছিলাম । আপনি লিখেছেন, আমি যেন বাহিনীর প্রাণহানি না ঘটিয়ে মিশর মুসলমানদের হাতে তুলে দেই । আমি চিন্তা করেছিলাম, বাহিনীটাকে খুনখারাবি থেকে রক্ষা করব এবং মুসলমানরা ফরমা থেকেই ফিরে যাক । আমি আতরাবুনকে হামলা করতে বারণ করেছিলাম । এ আমি অনেক ভেবে-চিন্তেই করেছিলাম । কিন্তু আতরাবুন আমাকে অমান্য করে এবং আমাকে অবহিত না করে বাহিনী নিয়ে বিলবিস চলে গিয়েছিল । তারপর তা-ই ঘটল, আমি যার আশঙ্কা করছিলাম | মুসলমানরা আতরাবুনের বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলল এবং শক্তপায়ে মোকাবেলা করল । তারপর আতরাবুনের বাহিনীর উপর রাতের বেলা এমন গেরিলা আক্রমণ শুরু হলো যে, তারা ব্যাপক জানি ক্ষয়ক্ষতির পাশাপাশি চরম মানসিক ক্ষতিরও শিকার হলো । আমাদের সৈনিকরা মুসলমানদের নামে এমনিতেই আতম্বগ্রস্ত ছিল। এবার তারা আরও আতঙ্কিত হয়ে উঠল । এটাই ছিল পরাজয়ের কারণ ।... “আপনি লিখেছেন, মুসলমানদের সংখ্যা গুটিকতক আর আমরা এত বেশি হওয়া সত্বেও তাদের পরাস্ত করতে পারলাম না । আমি আপনাকে সবিনয়ে বলতে চাই, এরা সেই “গুটিকতক মুসলমান" যারা আপনাকে ও আপনার বাহিনীকে শাম থেকে তাড়িয়ে দিয়েছিল । শাম থেকে আমাদের যেকজন সৈনিক প্রাণে রক্ষা পেয়ে মিশর এসেছিল, তাদের মুসলমানদের নিভীকতা ও দুঃসাহসিকতা ভুতের মতো সওয়ার হয়ে গিয়েছিল । সেই পরাজিত সৈনিকরা মিশর এসে গোটা বড়-থেকে-বড় কোনো শক্তিরও দীড়াবার সাধ্য নেই । এভাবে বাহিনীর চেতনা ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।