অনিঃশেষ আলো $ ৪২ মুকাওকিস তখনই তার বিশেষ এক ব্যক্তিকে ডেকে পাঠালেন এবং তাকে জরুরি কিছু নির্দেশনা দিয়ে বললেন, কাওসের মরুভূমিতে কিবতিদের আস্তানায় চলে যাও । নিজেকে কিবতি খ্রিস্টান দাবি করে বিনয়ামিনের কাছে পৌছে যাও । তার কাছে নিজের আসল পরিচয় ব্যক্ত করে বোলো, মুকাওকিস ও কায়রাস আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছেন! তারা হেরাক্ল-এর বানানো খ্রিস্টধর্ম নির্মূলের পরিকল্পনা হাতে নিয়েছেন । এ কাজে তাদের আপনাকে প্রয়োজন । “হতে পারে, বিনয়ামিন সন্দেহে পড়ে যাবেন এবং কথা বিশ্বাস করবেন না" মুকাওকিস বললেন- “তাকে নিশ্চয়তা দেবে এবং বিশ্বাস করাবে, আপনি নির্ভয়ে চলে আসুন । আর যদি গ্রেফতারির আশঙ্কা করেন, তাহলে আপনার যেতে হবে না- কায়রাস এসে আপনার সঙ্গে দেখা করবেন । তিনি একা আসবেন । তার সঙ্গে কোনো ফৌজ থাকবে না ।' লোকটি রওনা হয়ে গেল । মিশরের অধিপতি, প্রধান জাযক ও রোমান বাহিনীর একজন বিখ্যাত সেনাপতির অন্তরে রোমস্য্রাট হেরাক্ল-এর বিরোধ তৈরি হয়ে গিয়েছিল, যা কিনা এতই তীব্র ছিল যে, তা শক্রতায় পরিণত হয়ে গেল । হেরাক্ল-এর প্রতি এদের বিরক্তির কারণ স্পষ্ট ছিল । এ সেই হেরাক্ল, যিনি গুটিকতক মুসলমানের হাতে একের-পর-এক পরাজয় বরণ করে গোটা শাম রাজ্যটা তাদের দিয়ে এসেছেন আর এখন বাজিস্তিয়া থেকে এমনভাবে আদেশ পাঠাচ্ছেন, যেন এরা তিনজন কাপুরুষ এবং মনোবল হারিয়ে বসে আছেন । প্রধান বিশপ ও সেনাপতি থিওডোর মুকাওকিসকে বললেন, এখনই হেরাক্ল-এর নামে বার্তা পাঠিয়ে দিন । প্রথমে তাকে বিলবিসের পতন ও আতরাবুনের মৃত্যুর সংবাদ দিন । তারপর তার বার্তার উত্তরে ইটের জবাবে পাথর" ছুড়ে দিন । মুকাওকিস তো আরও বেশি উত্তেজিত, আরও অধিক ক্ষ্যাপা ছিলেন । তখনই তিনি নিজের হাতে বার্তা লিখতে শুরু করলেন । কায়রাস ও থিওডোর তাকে পরামর্শ দিতে থাকলেন | এভাবে তিনজন মিলে সম্রাট হেরাক্ল-এর নামে যে- বার্তাটা তৈরি করলেন, তার ভাষ্য নিমনরূপ- “রোমস্ম্রাট হেরাকৃল-এর নামে, যার সুখ-শাস্তি ও জয়ের জন্য আমরা সব সময় প্রার্থনা করি । আপনার বার্তা ঠিক সেই সময় পেয়েছি, যখন আমি ব্যবিলনে আতরাবুনের লাশের সামনে দণ্ডায়মান । আমার আক্ষেপ লাগছে, আপনাকে আমি ব্যথা দিচ্ছি। কিন্তু এই দুঃসংবাদটা আপনার থেকে লুকোনোর মতো বিষয় নয় । আতরাবুন মুসলিম বাহিনীর উপর সেই সময় আক্রমণটা চালাল, যখন মুসলমানরা বিলবিসকে অবরোধ করে রেখেছিল । গোটা একটা মাস লড়াই ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।