Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৪১ বা শক্রতা থাকা কোনো বিষয় নয়; কিন্তু মাতৃভূমির শক্রদের পৃষ্ঠপোষকতা করা খুবই ভয়াবহ ও লজ্জাকর ব্যাপার । এই সমস্যার একটা সমাধান বের করুন। মুসলমানদের মিশর থেকে হয় তাড়িয়ে দিতে হবে, নাহয় একটা-একটা করে মুসলমানকে মিশরের মাটিতেই পুতে ফেলতে হবে । তৃতীয় কোনো পথ আমার জানা নেই । এর কোনো বিকল্প নেই । তারা আতরাবুনের লাশের সঙ্গে যে-বার্তা পাঠিয়েছে, সে আমার সহ্যের অতীত | আমার আত্মমর্ধাদাকে তারা চ্যালেঙ্জ করেছে। তাদের থেকে আমি দৃষ্টান্তমূলক প্রতিশোধ নেব ।" “আমিও তো এমনই চাই*_ কায়রাস বলল- কিন্তু বিনয়ামিনকে সাথে নেওয়া ছাড়া আমরা সফল হতে পারব না। কিবতিরা বিনয়ামিন ছাড়া আর কারও আদেশ মানে না। তিনি নিজে কাওসের মরুভূমিতে আত্মগোপন করে আছেন ৰটেঃ কিন্তু এমন একটা আয়োজন করে রেখেছেন যে, তার প্রতিটি আদেশ দূর- দূরান্ত অঞ্চলের প্রতিজন কিবতির খ্রিস্টানের ঘরে পৌছে যাচ্ছে । তিনি যদি জনসম্মুখে আসেন, তাহলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব এবং নিজে পদত্যাগ করে তাকেই প্রধান জাযক বানিয়ে নেব ।' “আমি জানি, তিনি কোথায় আছেন'- মুকাওকিস বললেন- 'যেকোনো দিন যেকোনো সময় আমি তাকে গ্রেফতার করাতে পারি । কিন্তু তার সঙ্গে আমার ব্যক্তিগত একটা সুসম্পর্ক আছে বিধায় কোনো উদ্যোগ নিচ্ছি না। তাছাড়া ওদিকে হাত বাড়ালে কিবতিদের বিদ্রোহ করে বসবারও আশঙ্কা আছে ।' মুকাওকিস ও কায়রাস এ বিষয়টি নিয়ে মতবিনিময় করতে থাকলেন । তারা আতরাবুনের পর অপর খ্যাতনামা সেনাপতি থিওডোরকেও ডেকে পাঠালেন । ব্যাপারটা তার সম্মুখে উপস্থাপন করে তারও মতামত চাইলেন । দেখা গেল, সেও একই চিন্তা লালন করছে । এমনকি সে এ-ও বলল, হেরাক্লকে রাজত্বের আসন থেকে না সারানো পর্যস্ত সমস্যার সমাধান হবে না। “অপসারণ নয়- যমের হাতে তুলে দিতে হবে" মুকাওকিস জ্বালাময়ী কণ্ঠে বললেন- “অপসারণ করলে আশঙ্কা আছে, বাহিনীতে বিভক্তি তৈরি হয়ে যাবে এবং গৃহযুদ্ধ বেঁধে যাবে । এমনটা হলে মুসলমানরা অতি অনায়াসে পুরোটা মিশর দখল করে নেবে । রোমসাম্রাজ্যের অস্তিত্ব ধরে রাখা সম্ভব হবে যদি হেরাক্লকে পথ থেকে সরিয়ে দেওয়া যায় ।' মুকাওকিস স্পষ্ট করেই বলতে চেয়েছেন, হেরাক্লকে হত্যা করতে হবে; তারপর কিবতি ব্রিস্টানদের পক্ষে আনতে হবে । তারপরই কেবল মুসলমানদের প্রতিহত করা যেতে পারে । আলোচনা শেষ পর্যস্ত সেই জায়গাটায় গিয়ে থামল যে, বিনয়ামিনকে পক্ষে আনা খুবই জরুরি ৷ ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।