Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৪০ কিন্তু দাবিটা একেবারেই ভিত্তিহীন । হেরাক্ল-এর বার্তা পড়ার পর মুকাওকিস ও কায়রাসের মাঝে যে-কথোপকথন হয়েছিল, তা-ই ওইসব এঁতিহাসিকের দাবির সত্যতা ও বাস্তবতা প্রত্যাখ্যান করছে । এটা সঠিক যে, হেরাক্‌ল ও কায়রাসের মাঝে বিরোধ তৈরি হয়ে গিয়েছিল । কিন্তু এমন হয়নি যে, কায়রাস মুসলমানদের হাতে হেরাকলকে পরাজিত করানোর মিশন হাতে নিয়েছিল । বরং বাস্তবতা হলো, মুসলমানদের পরাজিত করতে সে নিজের মতো করে একটা রণাঙ্গন চালু করার প্রয়াস শুরু করেছিলেন । “আমাদের স্ম্রাট বাজিস্তিয়ায় বসে কথা বানাচ্ছেন'_ “মুকাওকিস কায়রাসকে উদ্দেশ করে বললেন- “কথাও এমন গড়ছেন, যেন তিনি কখনও মুসলমানদের পরাজিত করেছেন আর মুসলমানরা তার ভয়ে তটস্থ। মুসলমানদের সংখ্যা তখনও কম ছিল, যখন তারা হেরাক্লকে শাম থেকে তাড়াতে ও রক্তাক্ত করতে শুরু করেছিল । শেষ পর্যস্ত তাকে শাম থেকে তারা বের করেই ছাড়ল । আজ তিনি আমাদের পাঠ শেখাচ্ছেন, তোমরা সাহস হারিয়ো না! “আমি জানি আসল ব্যাপারটা কী"'- কায়রাস বলল- “হেরাক্ল শুধু এ কারণে মিশর আসছেন না যে, তিনি মুসলমানদের ভয় পান । শামের প্রতিটি রণাঙ্গনে তিনি পরাজিত হয়েছেন । তার মন ও মস্তিষ্কের উপর পরাজয়ের ছাপ বসে গেছে । মিশরও তার হাত থেকে চলে যাচ্ছে বলে তিনি দেখতে পাচ্ছেন । তাই পরাজয়ের কালিমা তিনি অন্য কারও মুখে লেপন করতে চাচ্ছেন । আজ যদি মুসলমানরা পশ্চাদপদতা অবলম্বন করে, তাহলে তিনি দৌড়ে এখানে চলে আমার বানানো ধর্মটা চালু করে দাও । যদি কেউ মেনে নিতে অস্বীকার করে, তাহলে তাকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করে ফেলো এবং বংশটা উজাড় করে দাও । আমি তার আদেশ পালন করেছি এবং আপন প্রজাদের রক্ত না। কিন্ত তিনি সম্রাট । যারে খুশি জীবন দান করা, যাকে খুশি মৃত্যুর মুখে ঠেলে দেওয়াকে তিনি নিজের অধিকার মনে করেন । “যাদের উপর নিপীড়ন চালানো হয়েছিল আর যারা হেরাক্ল-এর খ্রিস্টবাদকে বরণ করে নেয়নি, তারা আজ নিজেদের বাহিনীকে সাহায্য করতে রাজী নয়*_ মুকাওকিস বললেন- “আমার সন্দেহ লাগছে, কিবতি খ্রিস্টানরা তলে-তলে মুসলমানদের সহযোগিতা দিচ্ছে । এমন একটা পন্থা খুঁজে বের করুন বিশপ, যাতে কিবতিরা আমাদের সঙ্গে চলে আসে | অন্তরে রোমান বাহিনীর প্রতি বিদ্বেষ ফ্ড/.911000119.0010)

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।