অনিঃশেষ আলো $ ৩৯ আতরাবুনের লাশ নিয়ে ব্যবিলনের উদ্দেশে রওনা হয়ে গেল । হাদিদ, ফাহাদ ও মাসউদ কিছু দূর পর্যস্ত সঙ্গে গেল, যাতে কেউ তাদের ধরে না ফেলে । সর মুসলমানরা বিলবিস নগরী জয় করে নিয়েছে । রোমান বাহিনী অত্যন্ত শোচনীয় আতরাবুনের মতো সেনানায়ক- শাসনকর্তা মুকাওকিস যাকে নিজের ডান হাত মনে করতেন- মারা গেছে । ধকলটা সামলানো সুকাওকিসের পক্ষে কত বড় কঠিন ছিল, তা উপলব্ধি করা তিনি ছাড়া আর কারও পক্ষে সম্ভব ছিল না। শাসক মুকাওকিসের ব্যক্তিত্বের উপর সবচেয়ে বড় আঘাতটা ছিল সেই বার্তা, যেটি মুসলমানরা তার কাছে পাঠিয়েছিল । এটি ছিল তার জন্য মড়ার উপর খাড়ার ঘায়ের মতো । এই বার্তায় তার জন্য খুবই অপমানজনক তিরস্কার ছিল, যাকে তিনি একটি চ্যালেগ্র হিসেবে বরণ করে নিয়েছিলেন । কিন্তু তিনি তৎক্ষণাৎ কিছুই ভাবতে পারলেন না, এই মুহূর্তে তার কী করা উচিত । এর অল্পক্ষণ পরই বাজিস্তিয়া থেকে সম্রাট হেরাক্ল-এর দূত এসে হাজির হলো এবং মুকাওকিসকে তার লিখিত বার্তা হস্তান্তর করল | এক তো বার্তাটা-ই এমন ছিল যে, মুকাওকিসের মনটা বিরক্তিতে ভরে উঠল এবং তার কপালে ভাজ পড়ে গেল । তদুপরি তার মানসিক অবস্থাটা ছিলই জৃলস্ত চুল্পির মতো | হেরাক্ল-এর এই বার্তা তাদের তেল ছিটানোর কাজটা সেরে দিল । মুকাওকিস হেরাক্ল-এর বিরুদ্ধে দাউ-দাউ করে জ্বলে উঠলেন । আতরাবুনের মৃত্যু মুকাওকিসের জন্য সাধারণ কোনো ব্যথা ছিল না। তার জানা ছিল, আতরাবুনের মৃত্যু রোমান বাহিনীর মনোবল আরও হীন আর মুসলিম বাহিনীর সাহস আরও চাঙ্গা, আরও তরতাজা করে দিয়ে থাকবে । ইতিহাসে স্পষ্ট লেখা নেই, কায়রাস ওই সময় কোথায় ছিল । এতটুকু জানা যাচ্ছে, মুকাওকিস তাকে ডেকে পাঠিয়েছিলেন আর সে তৎক্ষণাৎ এসে হাজির হয়েছিল । মুকাওকিস তাকে হেরাকল-এর বার্তাটা পড়তে দিলেন । কায়রাস বার্তাটা পড়তে লাগল আর তার মেজাজের টেম্পারেচার বাড়তে থাকল । মনের অবস্থাটা তার ঠিক মুকাওকিসের মতো হয়ে গেল । বার্তায় হেরাকল কায়রাসের আনুগত্যে সংশয় প্রকাশ করেছেন । বার্তার এই অংশটা পড়ে কায়রাস আগুনের মতো জ্বলে উঠল । কোনো-কোনো এঁতিহাসিক লিখেছেন, মিশরে মুসলমানদের জয়ের একটি কারণ এবং কায়রাস পরদার অন্তরালে মুসলমানদের সহযোগিতা করেছিল । ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।