Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ৩৮ দুজনের জন্য আর অপরটা এই লাশটা নিয়ে যাওয়ার জন্য । আমরা তোমাদের বন্দিত্ব থেকে মুক্তি দিয়ে দেব । বিনিময়ে তোমরা আমাদের একটি কাজ করে দেবে । এই লাশটা মিশরের শাসনকর্তা মুকাওকিসের কাছে পৌছিয়ে দেবে । ব্যান্ডেজ-চিকিৎসা করিয়ে পাঠাব । আর মুকাওকিসকে আমাদের এই বার্তাটি পৌছাবে । আমাদের এই মৌখিক বার্তাটি হুবহু মুখস্থ করে নাও- “যাদের তুমি আরবের বন্দু বলছ, এই লাশ তারা তোমার জন্য উপটৌকনস্বরূপ পাঠিয়েছে । এর পানে তাকাও আর শিক্ষা গ্রহণ করো । তোমার সেনা- অফিসারদের কানে-কানে এই বার্তাটি পৌছিয়ে দাও, যে-ই আমাদের মোকাবেলায় আসবে, তারই পরিণতি এমন হবে । আর তোমার সম্রাট হেরাক্ল- এর কাছে খবর পৌছাও, মুসলমানরা আতরাবুনের লাশ আমার কাছে উপহার ও শিক্ষার উপকরণস্বরূপ প্রেরণ করেছে ।' “এ-ও শুনে নাও"- হাদিদ বলল- “শুধু একাজের জন্য আমরা তোমাদের বন্দিদশা থেকে মুক্তি দিচ্ছি। অন্যথায় তোমাদের দাসত্বের মতো অপমানজনক জীবন বরণ করতে হবে আর বাকি জীবন দিন-রাত অন্যের গতর খেটে কাটাতে হবে । এই লাশটা সোজা মুকাওকিসের কাছে নিয়ে যাও এবং তাকে আমাদের বার্তাটি পৌছিয়ে দাও। আমরা তোমাদের দুজনকে ভালোভাবে মনে রাখব । যেভাবে আমরা এই দুর্গ জয় করেছি, তেমনি পরবর্তী দুর্গও আমরা জয় করে নেব । যদি জানতে পারি, লাশটা মুকাওকিস পর্যস্ত পৌছাওনি, আমাদের বার্তা তাকে শোনাওনি, তাহলে তোমাদের এমন মৃত্যু মরতে হবে যে, দর্শকরা কাপতে শুরু করবে ।' “তোমরা বোধহয় বুঝতে পারনি'- রোমান অফিসার বলল- “এ তো আমাদের পরম এক পাওয়া । আমাদের সঙ্গে এ অনেক বড় সদাচার যে, তোমরা আমাদের মুক্তি দিয়ে ফেরত পাঠীচ্ছ । তোমাদের বার্তা আমরা মুকাওকিসের কাছে বর্ণে- বর্ণে পৌছিয়ে দেব এবং লাশটা তার হাতে তুলে দিয়ে তার থেকে প্রশংসা লাভ করব । হতে পারে, তিনি আমাদের পুরস্কার দ্বারাও ভূষিত করবেন 1 তিন মুজাহিদ রোমান অফিসারের ব্যান্ডেজ-চিকিৎসা করিয়ে দুজনকে দুটা ঘোড়া দিয়ে দিল । আরেকটা ঘোড়া দিল আতরাবুনের লাশ বহনের জন্য ৷ লাশটা ঘোড়ার পিঠে তুলে দেওয়া হলো । ওখানে ঘোড়ার কোনো অভাব ছিল না । মৃত রোমানদের ঘোড়াগুলো এদিক-ওদিক দীড়িয়ে ছিল । আহতরা তখনও পর্যস্ত দিপ্িদিক ছোটাছুটি করছিল । দুই রোমান ঘোড়ার পিঠে আরোহণ করল এবং ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।