অনিঃশেষ আলো $ ৩৭ বড় মনে করত, যিনি প্রত্যয় নিয়ে এসেছিলেন, মুসলমানদের মিশর থেকে: পিটিয়ে তাড়িয়ে দেবেন ।' আতরাবুন মারা গেছে এটা এই তিন গোয়েন্দা মুজাহিদের জন্য নতুন কোনো খবর ছিল না। এই সংবাদ তারা আগেই শুনেছে । রোমান বাহিনীর পিছুহটার কারণও ছিল, তাদের সেনাপতির পতাকা ভূলুষ্ঠিত হয়েছে এবং সেনাপতি নিজেও প্রাণ হারিয়েছে । তুমি কি আমাদের এই লাশটা দেখানোর জন্যই ডেকে পাঠিয়েছ?' হাদিদ শারিনাকে জিজ্ঞেস করল । “আমার মাথায় একটা চিন্তা এসেছে'- শারিনা বলল- 'লাশটা যদি আমরা উপহারস্বরূপ মুকাওকিসের কাছে পাঠিয়ে দেই, তাহলে কেমন হয়?' হাদিদ তার সঙ্গীদের পানে তাকাল । তিনজনেরই ওট্ঠাধরে মুচকি হাঁসির রেখা ফুটে উঠল, যেন চিন্তাটা তাদের বেশ চমৎকার লেগেছে । কিন্তু প্রশ্ন দীড়াল, উপহারটা পৌছানোর ব্যবস্থা কী । তিনজন বিষয়টা নিয়ে মতবিনিময় করল এবং বুদ্ধি একটা বেরিয়ে এল । এই পরাজয়ে বিপুলসংখ্যক রোমান সৈন্য নিহত হয়েছে । অনেকে জীবন নিয়ে পালিয়ে গেছে । তিন হাজার সৈন্য দুর্গের অভ্যন্তরে অস্ত্রসমর্পণ করে বন্দিত্ব বরণ করে নিয়েছে। হাদিদ প্রমুখ যখন আতরাবুনের লাশের সামনে দীড়িয়ে ছিল, তখনও অস্ত্রসমর্পণের ধারা অব্যাহত ছিল । কতিপয় রোমান- যারা দুর্গে রয়ে গিয়েছিল- পালানোর চেষ্টায় ইতস্তত লুকিয়ে বেড়াচ্ছিল। হাদিদ, ফাহাদ ও মাসউদ এরূপ দুজন রোমানকে ধরে আনতে এদিক-ওদিক ছড়িয়ে পড়ল । কোনো সাধারণ সৈনিক নয়- তাদের দায়িত্বশীল পর্যায়ের দুজন রোমান দরকার । বেশি খাটতে হলো না। যেমন দরকার ছিল, তেমনই দুজন রোমান তারা পেয়ে গেল । একজন উচ্চপর্যায়ের অফিসার । লোকটা আহত । তবে ক্ষত এমন গুরুতর নয় যে, হাটতে-চলতে বা অশ্বারোহণে অক্ষম । অপরজন অপেক্ষাকৃত নিমপদের; কিন্তু শারীরিকিভাবে একদম সুস্থ । দুজন মুজাহিদ তাদের ধরে দুর্গের দিকে নিয়ে আসছিলেন | পলায়নচেষ্টায় তারা কোথাও লুকিয়ে ছিল । হাদিদ ও তার সাথীরা মুজাহিদদের থেকে তাদের নিয়ে নিল এবং বলল, আমরা গোয়েন্দা । আমাদের কাছে দাওঃ এদের আমরা দুর্গে নিয়ে যাব । এদের থেকে আমাদের তথ্য আদায় করতে হবে। “আমাদের কথাগুলো মনোযোগসহকারে শুনে নাও'_ মাসউদ ইবনে সুহাইল মক রোমানদুজনের উদ্দেশে বলল- এই দেখো তোমাদের সিপাহসালার আতরাবুনের লাশ । আমরা তোমাদের তিনটা ঘোড়া দেব । দুটা তোমাদের ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।