অনিঃশেব আলো $ ৩৬ শারিনার বেশ মনে আছে, আতরাবুনের চোখ তার উপরও পড়েছিল । কিন্তু ভাগ্যটা তার ভালো যে, তখন তার বয়স কম ছিল । আতরাবুন কয়েকবার তাদের ঘরে এসে তাকে কোলো বসিয়েছিল। শারিনা তখনও ভালো করেই বুঝত, এই আদর শিশুসুলভ নয়- এখানে অপর কোনো কুমতলব কাজ করছে । এখন সেই আতরাবুনের লাশ খাক ও খুনে একাকার পড়ে আছে এবং তার প্রতি তাকানোর মতোও কেউ নেই । তার নিজের সৈনিকরা তার মরদেহটাকে দলে- পিষে পালিয়ে গেছে। শারিনা উঠে দীড়াল এবং এদিক-ওদিক তাকাল । সে আইনিকে দেখতে পেল । আইনি এক জখমি মুজাহিদকে কোলে রেখে পানি পান করাচ্ছিল | কাজ সমাধা করে উঠে দীড়ালে সে শারিনাকে দেখতে পেল । শারিনা তার থেকে বেশি দূরে ছিল না। আইনি দৌড়ে শারিনার কাছে গেল এবং বলল, ওই জখমি উঠে নিজের পায়ে দীড়াতে পারছে না । আমি তাকে পানি পান করিয়েছি । ক্ষত তার এমন যে, বাচবে বলে মনে হয় । কিন্ত তাকে তাড়াতাড়ি জায়গামতো পৌছাতে হবে । কিন্তু শারিনা আতরাবুনের লাশের কাছ থেকে সরতে চাচ্ছে না। সে এদিক- ওদিক তাকাল ৷ দেখল, দু-তিনজন মুজাহিদ হতাহতদের নীরিক্ষা করে ফিরছে । শারিনা দৌড়ে তাদের কাছে গেল এবং তাদের উক্ত মুজাহিদকে দেখিয়ে বলল, একে তুলে পিছনে নিয়ে যান । মুজাহিদরা জখমির কাছে গেল আর শারিনা আতরাবুনের লাশের দিকে ফিরে গেল । “শারিনা!'_ আইনি লাশের চেহারাটা দেখেই বলে উঠল- “ইনি রোমান বাহিনীর বড় কোনো সেনাপতি বলে মনে হচ্ছে । আমি একে দুবার দেখেছি । একবার আমাদের গ্রামের কাছ দিয়ে পথ অতিক্রম করেছিল ৷ একবার গ্রামে কিছু সময়ের জন্য অবস্থান নিয়েছিল এবং গ্রামবাসীদের হুমকি-ধমকি দিয়েছিল | পরে চলে গেলে সবাই বলাবলি করল, ইনি অনেক বড় সেনাপতি; নাম আতরাবুন ।' “হা; ইনি তিনি-ই'- শারিনা বলল- “তুমি দৌড়ে যাও; হাদিদ ও ফাহাদকে ডেকে আনো । মাসউদকে পেলে তাকেও আসতে বোলো ।' আইনি ছুটে গেল । গিয়েই হাদিদকে পেয়ে গেল । বলল, রোমান সেনাপতি আতরাবুনের লাশ একজায়গায় পড়ে আছে । শারিনা আপা আপনাকে, ফাহাদ ও মাসউদকে যেতে বলেছে । হাদিদ হাতের কাজ ফেলে দিয়ে ফাহাদ ও মাসউদকে খুঁজে বের করল । তারপর তিনজন শারিনার কাছে পৌছে গেল । শারিনা আনন্দ প্রকাশ করে রসিয়ে-রসিয়ে বলল, এই দেখো, রোমের সেই সেনাপতি, যাকে মানুষ হেরাক্ল-এর চেয়েও ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।