Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৩৫ হওয়ামাত্রই রণাঙ্গনের অবস্থা চরম হুলস্থুল ও আপন-আপন জান বাঁচাও নীতির চূড়ান্ত পর্যায়ে চলে যেত । চোখ ইতস্তত ধাবমান ঘোড়াগুলোর উড়ানো ধুলির মাঝে অনেক দূর পর্যস্ত কাজ করত না। পলায়মানরা মৃতদেহ ও সংজ্ঞাহীন আহতদের সঙ্গে ধাক্কা খেয়ে-খেয়ে পড়ে যাচ্ছিল । রক্তে মাটি এমনভাবে লাল হয়ে গিয়েছিল, যেন রক্তবৃষ্টি বর্ষিত হয়েছে । আহতদের আর্তচিৎকার কলিজা ছিড়ে ফেলছিল। বন্ধু-শক্রর ভেদাভেদ নিঃশেষ হয়ে যাচ্ছিল ৷ নগরবাসীর হাক- ডাক, আহ-চিৎকার হতো আলাদা । তারা একদিকে পালাত, অপরদিকে যুদ্ধে- অংশ-নেওয়া আত্ীয়-স্বজনদেরও খুঁজে বেড়াত । মুজাহিদদের স্ত্রী ও বোন-কন্যারা- যারা বাহিনীর সঙ্গে ছিল রোমান বাহিনীর পিছু হটার পরপরই রণাঙ্গনে ছুটে গেল । আহতদের তুলে-তুলে পেছনে সরিয়ে আনা, তাদের চিকিৎসার জায়গায় নিয়ে যাওয়া ও পানি পান করানোর দায়িত্ব তারা নিজেদের মাথায় তুলে নিয়েছিল । এটি মুসলমানদের চিরাচরিত রণনীতিও ছিল । এই মহিলাদের মাঝে শারিনাও ছিল । শারিনা তার স্বামী হাদীদের সঙ্গে এই অভিযানে এসেছে । ছিল ফাহাদ ইবনে সামেরের স্ত্রী আইনিও । শারিনা রোমানদের হতাহতদের মাঝে মুসলিম জখমিদের তালাশ করে ফিরছিল । একটা রোমান লাশের চেহারা তার চেনা-চেনা মনে হলো । পোশাকে সৈনিক নয়; বরং উচ্চপদের কোনো সেনাপতি বলে মনে হলো । লাশের মুখটা রক্ত-মাটিমাখা ৷ লাশটার প্রতি শারিনার আগ্রহের কারণ হলো, রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই সুবাদে রোমান সেনাপতিদের ব্যাপারে তার জানাশোনা ছিল । শারিনা লাশের গায়ের কাপড় দ্বারা-ই চেহারা থেকে রক্ত ও মাটিগুলো মুছে দিল । কিন্তু তৎক্ষণাৎই সে চকিত হয়ে পেছনে সরে গেল, যেন তার পক্ষে বিশ্বাস করা সম্ভব হলো না, এই রোমান লোকটাও মারা যেতে পারে । এটা-ই রোমান সেনাপতি আতরাবুনের মরদেহ । আতরাবুনকে শারিনা-ই ভালো করে জানত ও চিনত | আতরাবুন এমন একজন স্বৈরাচারী সেনাপতি ছিল যে, সম্রাট হেরাক্ল-এর মতো মহাপ্রতাপশালী ও অত্যাচারী রাজাও তাকে সমীহ করে চলতেন । আতরাবুন বিলাসপ্রিয় মানুষ ছিল । যেকোনো সুন্দরী ও রূপসী নারীকে - চাই সে রাজপরিবারেরই কেউ হোক- সে নিজের ন্যাধ্য অধিকার মনে করত । যখন যার উপর চোখ পড়ত, তাকে এক-দুরাতের জন্য নিজের কাছে নিয়ে রাখত । শারিনার মা খুবই রূপসী নারী ছিল । শারিনা তখন তেরো-চৌদ্দ বছরের কিশোরী যখন আতরাবুন তার মাকেও নিজের ঘরে নিয়ে যেত । অথচ মহিলা হেরাক্ল- এর স্ত্রীদের একজন । কিন্তু এই নারী আতরাবুনের বন্ধুত্বে বেজায় খুশী ছিল। ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।