Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৩৪ “আমি জানি, তুমি কিবতি খ্রিস্টান এবং কায়রাসকে প্রধান বিশপ মান না। তোমার এই বিশ্বাসকে আমি মূল্যায়ন করি । কিন্তু এটা মেনে নিতে পারছি না, তোমরা রোমসাম্রাজ্যের মর্যাদার কথা ভুলে যাবে আর তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে । আতরাবুন-থিওডোরের মতো সেনাপতিরা তোমার সঙ্গে আছে । তোমার মনোবল অটুট রাখা উচিত । কিন্তু তুমি তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছ। নিরাপদ থাকতে চাচ্ছ। কায়রাসের আনুগত্যেও আমার সংশয় আছে । তাকে আমি প্রধান বিশপ বানিয়েছিলাম । কিন্তু মনে হচ্ছে, সে আমাকে ধোকা দিচ্ছে । আমি চাচ্ছি, তুমি তোমার দৃষ্টিভঙ্গি ও চিস্তাধারা বদলে নাও | আমার পক্ষ থেকে যদি তুমি আশ্বস্ত হতে না পার, তাহলে আমি মিশর চলে আসব । কিন্তু তখন আমি তোমাকে আত্মপক্ষ অবলম্বনের সুযোগ দেব না । আতরাবুনের পথে তুমি কোনো প্রতিবন্ধকতা দাড় করিয়ো না এবং তাকে মুসলমানদের মোকাবেলায় যেতে দাও । এবার আমি তোমার ভালো খবরের অপেক্ষায় থাকব ।' সং সখ সৎ হেরাক্ল-এর এই বার্তা মুকাওকিসের কাছে তখন পৌছল, যখন তার সম্মুখে আতরাবুনের লাশ পড়ে ছিল । মরদেহটা খানিক আগে তার কাছে পৌছেছিল । মুকাওকিস তখন ব্যবিলনে ছিলেন । ব্যবিলন বিলবিসের পরে অত্যন্ত মজবুত এবং রোমানদের দাবি অনুসারে একটি অজেয় দুর্গ ছিল। সেযুগে কোনো সেনাপতি যুদ্ধে প্রাণ হারালে তার মরদেহ রণাঙ্গনে পড়ে থাকতে দেওয়া হতো না। একে রাষ্ট্রের জন্য অবমাননাকর মনে করা হতো । ফলে রাষ্ট্রপধানের আদেশে তার মৃতদেহ ময়দান থেকে তুলে নেওয়া হতো । কিন্তু মুকাওকিস তার পরাজিত বাহিনীকে এমন কোনো আদেশ প্রদান করেননি যে, আতরাবুনের লাশটা তুলে নিয়ে আসো । পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে পলায়মান বাহিনীর তো হুশই ঠিকানায় ছিল না যে, তারা তাদের সেনাপতির মৃতদেহটা তুলে নেবে । তারা তো নিজেদের জীবন বাচানোর ধান্দায়ই ব্যস্ত ছিল! প্রশ্ন হলো, তারপরও রোমান সেনাপতি আতরাবুনের লাশ মুকাওকিসের কাছে কীভাবে পৌছল? এটা মুসলমানদের বিদ্ধপের একটা ধরন ছিল | রোমানদের সঙ্গে মুসলমানরা মশকারা করেছিল । বিলবিস থেকে রোমান বাহিনী যেভাবে সন্ত্রস্ত ও বিক্ষিপ্ত হয়ে পালিয়েছিল, সেই অবস্থায় কারও হুশ ঠিকানায় থাকবার কথা ছিল না যে, দেখবে, রোমের এমন খ্যাতিমান সেনাপতির মৃতদেহ কোন জায়গাটায় পড়ে আছে কিংবা সত্যিই তিনি মারা গেছেন, নাকি মুসলমানরা গুজব ছড়িয়েছিল, আতরাবুনের পতাকা ভূলুষ্ঠিত হয়েছে, আতরাবুন মারা গেছে। লড়াই শেষ ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।