দুই রোম সাম্রাজ্যের সম্রাট হেরাক্ল- আপন যুগে যিনি শক্তি ও আতঙ্কের একটি নাম ছিলেন- বাজিস্তিয়ায় বসে ছিলেন। বাজিস্তিয়া আজকালকার হস্তাস্থুল) মিশর থেকে অনেক দূরে ছিল । মধ্যখানে সুবিশাল রোমসাগর প্রতিবন্ধক ছিল এবং বেশ কিছু দূরত্ব সড়ক পথেরও ছিল । এই গোলযোগপূর্ণ পরিস্থিতিতে- যেটি মুসলমানরা তার জন্য মিশরে তৈরি করে দিয়েছিল- তার মিশরে থাকা আবশ্যক ছিল । কিন্তু তিনি বাজিস্তিয়ায় বসে মুকাওকিসের নামে আদেশ পাঠাচ্ছিলেন। আমর ইবনে আস (রাযি.)-এর বাহিনী বিলবিসে দুর্ভেদ্য দুর্গও জয় করে নিয়েছে এবং রোমের বিখ্যাত সেনাপতি আতরাবুন মারা গেছে এই তথ্য এখনও তিনি পাননি । দিনকতক আগে তার কাছে সংবাদ পৌছেছিল, মুসলমানরা ফরমা জয় করে নিয়েছে । এই সংবাদ তাকে অগ্নিশর্মা করে তুলেছিল । তিনি মুকাওকিসের নামে একখানা বার্তা লিখলেন এবং তখনই দৃতকে রওনা করিয়ে দিলেন । “তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাক, মিশর মুসলমানদের দিয়েই দেবে, তাহলে এখনই দিয়ে দাও"- হেরাক্ল বার্তায় লিখলেন- “তুমি সৈনিকদের হত্যা করাচ্ছ কেন? যদি তোমরা পরাজয়ই বরণ করে নিয়ে থাক, তাহলে এই খুনখারাবি বন্ধ করে দাও । তুমি বোধহয় জান, তোমাদের মাঝে আমার নিজস্ব গোয়েন্দা বিদ্যমান আছে, যারা আমার কাছে তোমাদের প্রতিটি সংবাদ, প্রতিটি তথ্য প্রেরণ করছে। মুসলমানদের সিপাহসালার আমর ইবনে আস-এর কাছে পাদরিদের প্রতিনিধিদল পাঠিয়ে তোমরা ভালো করনি । তোমরা ভেবে দেখনি, এভাবে মুসলমান সংখ্যায় কত নগণ্য আর তারা তাদের মাতৃভূমি থেকে কত দূরে, যেখানে রসদ ও জরুরি সেনাসাহায্য সময়মতো পৌছা সম্ভব নয় । বিপরীতে তোমরা কৌশল অবলম্বন করেছ, মুসলমানরা আরও সম্মুখে চলে আসুক আর তোমরা তাদের ঘিরে ফেলে নিঃশেষ করে দেবে । কিন্তু তারা দুর্গ জয় করে অগ্রসর হচ্ছে । এছাড়া তারা মিশরের বেদুইনদেরও সাথে জুড়িয়ে নিয়েছে । এ তোমাদের চরম অযোগ্যতা |... অনিঃশেষ আলো-৩ /৩ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।