অনিঃশেষ আলো $ ৩২ কথা ইতিহাস আজও স্মরণ করছে । আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)ও তার এই ভয়ংকর গুণগুলো সম্পর্কে সম্যক অবহিত ছিলেন । ফিলিস্তিনে যখন রোমান ও মুসলিম বাহিনী মুখোমুখি হলো, তখন মুসলমানদের হাত থেকে জেরুজালেম রক্ষার দায়িত্ব আতরাবুনের কীধে ন্যস্ত ছিল । সম্রাট হেরাক্ল বলতেন, আতরাবুন আছে তো ফিলিস্তিনও আমাদের আছে। হযরত ওমর (রাযি.) বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য আমর ইবনে আসকে পাঠিয়েছিলেন । তার এই সিপাহসালারের বহুমুখী গুণ ও যোগ্যতা সম্পর্কে তিনি পুরোপুরি অবগত ছিলেন এবং তার বিশ্বাস ছিল, আতরাবুনের মোকাবেলা করা আমর ইবনে আস-এর পক্ষেই সম্ভব । তিনি যখন আমর ইবনে আস (রাি.)কে আতরাবুনের মোকাবেলায় পাঠিয়েছিলেন, তখন এই এঁতিহাসিক শব্দগুলো উচ্চারণ করেছিলেন- “আমি আরবের আতরাবুনকে রোমের আতরাবুনের সঙ্গে সংঘাতে জড়িয়ে দিয়েছি । এবার দেখব, কে হারে আর কে জিতে ।' সেই যুদ্ধে আতরাবুন হেরে গিয়েছিল আর আমর ইবনে আস জয়ের মালা ছিনিয়ে এনেছিলেন । আমর ইবনে আস বাইতুল মুকাদ্দাস জয় করে নিলেন আর আতরাবুন পালিয়ে গেল । এখন রোমের সেই আতরাবুন আমর ইবনে আস (োযি.)-এর জানবাজদের হাতে প্রাণ হারাল আর বিলবিসের জয় আরবের আতরাবুনের পায়ে চুমো খেল । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।