অনিঃশেষ আলো $ ৩১ পেয়েও যায়, কিন্তু তার পতাকাটা হলেও ভূলুগ্িত করে ছাড়ব । তারা আতরাবুনের রক্ষীদের বেষ্টনির কাছে পৌছে গেলেন এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে রক্ষীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লেন । লড়তে-লড়তে তিনজন শহীদ হয়ে গেলেন । কিন্তু চতুর্থজন আহত হয়েও আতরাবুনের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং এর আঘাতে তাকে ঘোড়া থেকে ফেলে দিলেন । সেই সঙ্গে নিজেও ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন এবং শহীদ হয়ে গেলেন । ওদিকে বিলবিস নগরীর দু-তিনটা ফটক খুলে গেল এবং ভেতরের সৈন্যরা বাইরে বেরিয়ে আসতে শুরু করল । সেই সঙ্গে বাইরের বাহিনীতে একটা রব উঠল এবং আওয়াজটা মুহূর্তের মধ্যে দাবানলের মতো বাহিনীর সবার কানে পৌছে গেল- “সেনাপতি আতরাবুন মারা গেছেন । আতরাবুনের পতাকা ভূলুষ্ঠিত হয়েছে । রোমান বাহিনী বোধহয় এই ঘোষণারই অপেক্ষায় ছিল । তাদের পা উপড়ে গেল । তারা পেছনে সরে যেতে শুরু করল । এই ঘোষণা নগরী থেকে বেরিয়ে আসা সৈনিকদেরও কানে গেল । মুজাহিদদের মনোবল এমনভাবে বেড়ে গেল, যেন আগুনের তেজ আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে । তারা তাকবির ও জয়ধ্বনি দিতে শুরু করলেন । আমর ইবনে আস (রাযি.) তার রিজার্ভ বাহিনীকে আগেই আদেশ দিয়ে রেখেছিলেন, যেইমাত্র নগরীর ফটক খুলে যাবে, অমনি তোমরা ফটকগুলোর উপর ঝাপিয়ে পড়বে এবং ভেতরে ঢুকে যাবে । বাহিনী নির্দেশনা অক্ষরে-অক্ষরে পালন করলেন এবং উল্লেখযোগ্যসংখ্যক মুজাহিদ লড়তে-লড়তে নগরীতে ঢুকে পড়লেন। ওদিকে রোমান সৈনিকরা উর্ধ্বশ্বাসে পালাতে শুরু করল । এই অবস্থা দেখে নগরী থেকে বেরিয়ে আসা সৈনিকরা পুনরায় ভেতরে ঢুকে যাওয়ার পরিবর্তে অত্যন্ত শোচনীয়রূপে ছিন্নভিন্ন হয়ে বাইরের অশ্বারোহী সৈনিকদের পেছনে ছুটতে লাগল । মুসলিম বাহিনী নগরীতে ঢুকে পড়ল । তিন হাজার অক্ষত রোমান সৈনিক মুসলমানদের কাছে অস্ত্রসমর্পণ করল এবং বন্দিত্ব বরণ করে নিল। বাইরে আতরাবুনের মরদেহটা তুলে নেওয়ার মতোও কেউ ছিল না। আতরাবুন সাধারণ কোনো সেনানায়ক ছিল না। তার সমর-কৌশল, রণ- দূরদর্শিতা, শক্রকে ধোকা দেওয়ার যোগ্যতা, রণাঙ্গনের ধুর্তামি ও চালবাজির ফড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।