Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৩০ আমর ইবনে আস (রাযি.) দু-দু ও চার-চার রাতের বিরতি দিয়ে রোমান বাহিনীর উপর গেরিলা আক্রমণের ধারা অব্যাহত রাখলেন । রোমানরা রাতে পাহারার ব্যবস্থা করত বটে; কিন্তু মুসলিম গেরিলারা তারপরও কাজ সমাধা করে আসত । এভাবে রোমানদের বিপুল ক্ষতি সাধিত হতে থাকল এবং তাদের সংখ্যা কমে যেতে লাগল । তাদের সবচেয়ে বড় যে-ক্ষতিটা হয়েছে, তাহলো, রোমান সৈনিকদের মনোবল ভেঙে গেছে এবং তাদের আগ্রহ-উদ্দীপনা অনেক কমে গেছে। সত বর মদিনায় সহযোগী বাহিনী প্রস্তুত হয়ে রওনা হয়েছে। কিন্তু এই বাহিনীর এসে বিলবিস-যুদ্ধ ধরা সম্ভব হবে না। এসে পৌছতে তাদের এক মাসও সময় লেগে যেতে পারে । আমর ইবনে আস (োযি.) আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ. অব্যাহত রাখলেন ৷ রোমানদের জানি ক্ষয়-ক্ষতি অনেক হয়েছে বটে; কিন্তু মুসলিম মুজাহিদ ও বেদুইন যোদ্ধাদের ক্ষতির পরিমাণও কম নয়। তবে বেদুইনদের মনোবল অটুট ছিল আর মুজাহিদদের জোশ-চেতনা ও মানি শক্তিতে সামান্যতমও দুর্বলতা আসেনি । তাদের অবস্থাটা ছিল এমন, যেন শরীরগুলো ভেঙে চুরমার হয়ে গেছে; কিন্তু আত্মাগুলো তরতাজা আছে আর তারা সেই আত্মিক শক্তি দ্বারা লড়াই চালিয়ে যাচ্ছেন । আতরাবুনের সুযোগ ছিল, সে পেছন থেকে সাহায্য নিতে পারত । কিন্তু সাহায্যের জন্য সে কোনো আবেদনই জানায়নি । কেন? এই প্রশ্নের উত্তর কোনো এরতিহাসিকই দেননি । মুকাওকিসও স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কোনো সাহায্য পাঠাননি । বোধহয় তার কারণ ছিল, বিলবিস নগরীর ভেতরে যে-বাহিনীটা ছিল, তারা তখনও পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং একদম তাজাদম ছিল । এঁতিহাসিকগণ বিলবিসের এই যুদ্ধকে খুবই রক্তক্ষয়ী লড়াই বলে আখ্যায়িত করেছেন। ব্যাপক হতাহতের কারণে মুজাহিদদের সংখ্যা দ্রুতগতিতে আশঙ্কাজনকহারে কমে যাচ্ছিল । কিন্তু তারপরও আমর ইবনে আস (রাযি.) প্রত্যক্ষ করলেন, মাসের শেষে রোমান বাহিনীর পক্ষ থেকে যে-আক্রমণ এল, তার তীব্রতা খুবই কম এবং সংখ্যায় তারা সামান্য । আর আতরাবুন তার বাহিনীর সবার আগে । গেরিলা মুজাহিদরা আতরাবুনের পতাকাটা দেখে ফেলল । লোকটা একা ছিল না। ছিল সে তার অশ্বারোহী নিরাপত্তারক্ষীদের বেষ্টনিতে । ইতিহাস সেই চারজন জানবাজ গেরিলার নাম সংরক্ষণ করতে সক্ষম হয়নি, ধারা আল্লাহর নামে প্রত্যয় নিয়েছিলেন, আজ আতরাবুনকে ঘিরে ফেলব | সে যদি প্রাণে রক্ষা ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।