অনিঃশেষ আলো $ ২৯ তারা সঙ্গে করে নিয়ে এসেছিল । একজন জানবাজ একটা মশাল ঘাসের মধ্যখানে ছুড়ে মারল আর অমনি ঘাসগুলো দাউদাউ করে জ্বলে উঠল । এই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল । ঘোড়াগুলো কেয়ামতের শোরগোল জুড়ে দিল এবং রশি ছিড়ে-ছিড়ে পালাতে লাগল । ওদিকে তাবু পুড়েছে মাত্র গোটাকতক; কিন্তু সমস্ত বাহিনীতে তোলপাড় ও হুলস্তুল পড়ে গেল । মশাল তেমন বেশি ছোড়া হয়নি- মাত্র কয়েকটা । কিন্তু জ্বলস্ত তাবু ও শুকনা ঘাসের লেলিহান শিখা রাতটাকে খুবই ভয়ানক দৃশ্যে পরিণত করে দিল । জানবাজরা যখন রোমনদের ঘুম থেকে জেগে তাবু থেকে বের হতে ও দৌড়ে পালাতে দেখল, তখন তারা ধাবমান দু-তিনজন অশ্বারোহী রোমান সৈনিককে বর্শা ও তরবারির আঘাতে ঘায়েল করে কেটে পড়ল । এভাবে রোমানদের প্রভূত ক্ষতি সাধন করে তারা ফিরে এল । আমর ইবনে আস (রাযি.) জানবাজদের একটি পূর্ণ ইউনিট তৈরি করে রেখেছিলেন, যারা আগুন লাগানো, আগুন ছড়ানো ও গেরিলা আক্রমণের বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিল । পরদিন আতরাবুন আর আক্রমণের যোগ্য রইল না। এঁতিহাসিকগণ লিখেছেন, এই গেরিলা আক্রমণে রোমানদের জানি ক্ষয়ক্ষতি এত বেশি হয়নি যে, আর আক্রমণ করা সম্ভয় নয়। কিন্তু যা ঘটেছে, তা হলো, আতরাবুনের গোটা বাহিনীর উপর মুসলমানদের এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে, আতরাবুন নিজেই তা অনুধাবন করে পরদিন আক্রমণ মুলতবি করে দিয়েছিল । আমর ইবনে আস বিলবিস-অবরোধ বহাল রাখলেন এবং নজর রাখলেন, কোনো একটা ফটক খোলা হয় কিনা এবং ভেতরের সৈনিকরা বাইরে বেরিয়ে আসে কিনা । কিস্তু এমনটি হলো না। আমর ইবনে আস নগরীর উপর আক্রমণের কোনোই উদ্যোগ নিলেন না । তিনি বুঝে নিলেন, লড়াই আতরাবুনের বাহিনীর সঙ্গেই অব্যাহত থাকবে । পরে নগরীর বাহিনী বাইরে বেরিয়ে আসবে কি অন্য কোনো পন্থা তৈরি হয়ে যাবে । সমস্ত এতিহাসিক লিখেছেন, বিলবিসের এই লড়াই পুরো একটা মাস বহাল থাকল । আমর ইবনে আস-এর অনুমান প্রথম দিন যেমন ছিল, শেষ দিনও তেমনই রইল । আতরাবুন তার অশ্বারোহী বাহিনী দ্বারা আক্রমণ চালাতে থাকল আর মুসলমানরা পরম নৈপুণ্যের সাথে তাদের মোকাবেলা চালিয়ে গেল । পার্শ্ব থেকে পালটা আক্রমণ চালিয়ে-চালিয়ে তারা আতরাবুন-বাহিনীর সমূহ ক্ষতিসাধন করে চলল । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।