অনিঃশেষ আলো $ ২৮ যদি সংখ্যার তারতম্য বিবেচিত হতো, তাহলে পরাজয় মুজাহিদদেরই বাটে আসত । কিন্তু যে-চেতনা মুজাহিদদের মাঝে বিরাজমান ছিল, রোমানদের মাঝে তার ছিটেফৌটাও ছিল না । মুজাহিদদের অনুভূতি ছিল, সংখ্যার স্বল্পতা তাদের চেতনা ও সাহস ছারা পূরণ করতে হবে । তারপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর আমাদের সঙ্গে আছেন । আমর ইবনে আস (রাযি.) চোখ রাখলেন, হয়তবা এখনই নগরীর দ্বার খুলে যাবে এবং ভেতরের বাহিনীটি বাইরে বেরিয়ে আসবে । কিতবা হতে পারে, আতরাবুনের বাহিনী ভেতরে ঢুকতে চেষ্টা করবে । কিন্ত কেউ ফটক খুলছে না । সিপাহসালার আমর ইবনে আস ও অন্যান্য সালারগণ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন এবং পা শক্ত করে দীড়িয়ে গেলেন । মুজাহিদদের তাকবিরধ্বনিতে এমনই জোশ ও জযবা ছিল যে, এই আওয়াজ রোমান সৈনিকদের পিলে কীপিয়ে তুলল | আধা দিন গত না হতেই রোমান বাহিনী পিছু হটতে শুরু করল | আমর ইবনে আস রাযি.) তৎক্ষণাৎ তার অধীন সালারদের কাছে বার্তা পাঠালেন, যেন তারা পলায়মান রোমান বাহিনীকে ধাওয়া না করে। কিছুক্ষণের মধ্যেই আতরাবুনের এই বাহিনী নিজেদের বিপুলসংখ্যক মরদেহ ও আহতদের ফেলে পিছনে সরে গেল । সবক দিনের বাকি সময়টুকু লাশ তোলার কাজেই ব্যয় হয়ে গেল । গুরুতর আহতদেরও তুলে আনা হলো । মহিলারা আহতদের ব্যান্ডেজ-চিকিৎসা ও দেখভাল শুরু করে দিল ৷ আতরাবুনের বাহিনী কোথায় আছে দেখার জন্য আমর ইবনে আস (রাযি.) গোয়েন্দা পাঠিয়ে দিলেন । রণাঙ্গনে পড়ে-থাকা রোমান বাহিনীর নিহতদের সংখ্যা চোখে পড়ার মতো । সন্ধ্যার পর গোয়েন্দারা জানাল, আতরাবুনের বাহিনী তিন-চার মাইল দূরে একস্থানে ছাউনি ফেলেছে এবং তীবুও লাগিয়েছে । আমর ইবনে আস সেরাতের জন্য আরেকটা বন্দোবস্ত করে নিলেন। তিনি চল্িশ-পঞ্চাশজন গেরিলা সৈনিকের একটা ইউনিট প্রস্তুত করে নিলেন । রাতে সারা দিনের ক্লান্ত রোমান সৈনিকরা গভীর ঘুমে তলিয়ে গেল । কিন্তু মধ্যরাতের পর তাদের উপর আগুনের বর্ষণ শুরু হয়ে গেল । এগুলো একধরনের মশাল । গেরিলা মুজাহিদরা ছুটস্ত ঘোড়ার পিঠ থেকে রোমান বাহিনীর তীবৃগুলোর উপর নিক্ষেপ করছিলেন । কীর্তিটা মাত্র চল্লিশ-পঞ্চাশজন জানবাজ মুসলমানের ৷ রোমানরা তাদের ঘোড়াগুলোকে শুকনা ঘাস খাওয়াত, যেগুলো ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।