Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ও ২৭ হবে না। বেদুইনরা অনভিজ্ঞতার কারণে মারা গেছে বিপুলসংখ্যক । এত প্রাণহানির পর বেদুইনদের মনোবল ভেঙে যাওয়ার কথা ছিল । কিন্তু এমনটা হয়নি । বরং তাদের সাহসিকতায় আগের চেয়ে বেশি উদ্যম ও রোষ তৈরি হয়ে গেছে । ফরমার গনিমত থেকে প্রত্যেক বেদুইনকে এতটুকু ভাগ দেওয়া হয়েছিল যে, মুসলমানদের নিষ্ঠা ও উদারতার ব্যাপারে তারা নিঃসংশয় হয়ে গেল । আমর ইবনে আস (রাযি.) জানবার প্রয়োজনই অনুভব করলেন না, শত্রুর সংখ্যা কত এবং তাতে অশ্বারোহী কতজন আর পদাতিক কতজন ৷ এই আকস্মিক আক্রমণের জন্য তিনি আগে থেকেই নির্দেশনা দিয়ে রেখেছেন । আবার আক্রান্ত হলে বাহিনীর বিন্যাস কীরূপ হবে এবং কোন ইউনিট রিজার্ভে থাকবে, তাও তিনি আগাম বলে দিয়েছেন । এক্ষণে সেই আকম্মিক হামলাটা এসে পড়ল, যা মুজাহিদদের জন্য অপ্রত্যাশিত ছিল না। প্রতিজন মুজাহিদ পলকের মধ্যে আপন-আপন অস্ত্রে সজ্জিত হয়ে গেলেন । অশ্বারোহীরা এক দৌড়ে গিয়ে ঘোড়ার পিঠে চড়ে বসলেন এবং পূর্বনির্দেশিত বিন্যাসে প্রস্তুত হয়ে গেলেন। একাজে সালারদের একটুও বেগ পেতে হলো না। আমর ইবনে আস (োযি.) আয়োজন আরও একটা করে রেখেছেন । তিনি ধরে নিয়েছেন, পেছন থেকে আক্রমণ যদি হয়-ই, তাহলে হতে পারে, নগরীর ভেতর থেকেও বাহিনী বাইরে বেরিয়ে আসবে । তখন মুজাহিদগণ বাহিনীর ঘেরাওয়ে চলে যাবে । আর তা-ই যদি হয়, তাহলে বিরাটা সমস্যা তৈরি হয়ে যাবে । এর মোকাবেলায় আমর ইবনে আস রিজার্ভ ইউনিটটিকে আগেই নির্দেশনা দিয়ে রেখেছেন, এমন পরিস্থিতিতে আধা রিজার্ভ ফোর্স তাৎক্ষণিকভাবে নগরীতে ঢুকে যাওয়ার চেষ্টা চালাবে । আমর ইবনে আস (রোযি.)-এর আশা ছিল, অল্প কিছু মুজাহিদও যদি নগরীতে চুকে যায়, তাহলে ভেতরে হুলস্থুল পড়ে যাবে, চরম একটা অস্থিরতা তৈরি হয়ে যাবে, যে রোমান বাহিনী পিছু হটতে বাধ্য হবে । রোমান সেনাপতি আতরাবুন বারো হাজার অশ্বারোহী সৈনিক নিয়ে মুজাহিদদের উপর ঝাঁপিয়ে পড়ল । কিন্তু সে দেখতে পেল না, বেশ কিছু মুজাহিদ ডান ও বাম দিকে বেরিয়ে গেছেন । তখনও রাতের অন্ধকার অবশিষ্ট ছিল । লড়াইটা ছিল খুবই ঘোরতর । স্পষ্টতই মনে হচ্ছিল, এই বিপুলসংখ্যক সৈনিক মুজাহিদদের এক টিপে শেষ করে দেবে । কিন্তু হঠাৎ আতরাবুনের অশ্বারোহী সৈনিকদের উপর ডান ও বাম পার্খ থেকে এক যোগে আক্রমণ হলো । তাতে রোমানদের আক্রমণের যে-তীব্রতা ছিল, তা নিমিষেই নিঃশেষ হয়ে গেল এবং তারা একের- পর-এক ধরাশায়ী হতে লাগল । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।