Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃঠশেষ আলো $ ২৬ আতরাবুন আর কোনো কথা না বলে চুপচাপ বসে রইল । কিন্তু তার এই নীরবতার ধরন বলছিল, সে অন্য কিছু ভাবছে । আতরাবুন ইতিহাসের একজন বিখ্যাত সেনাপতি ছিল। সে রাষ্ট্রের অধিপতি মুকাওকিসের অনুমতি ব্যতীত এবং তার অগোচরে বারো হাজার সৈনিকের একটি বাহিনী তৈরি করে ফেলল এবং একদিন বিলবিস-অভিমুখে রওনা হয়ে গেল । খবরটা মুকাওকিসের কানে এল । কিন্তু তিনি আতরাবুনকে ভেটো দেওয়ার সাহস করলেন না। নখ ক একদিন সকালবেলা । ফজর নামাযের আযান হয়ে গেছে । মুজাহিদগণ নামাযের প্রস্তুতি নিচ্ছিলেন । এমন সময় কয়েক হাজার ধাবমান ঘোড়ার একটা ঝড় এসে পড়ল । এটি আতরাবুনের বারো হাজার অশ্বারোহী সৈনিকের বাহিনী, যারা মুজাহিদদের উপর পেছন থেকে আক্রমণ চালাতে এসে পড়েছে । আতরাবুন সময়টা বেছে নিয়েছে বেশ যুৎসই । তার জানা ছিল, এটা মুসলমানদের নামাযের কিংবা নামাযের প্রস্তুতি গ্রহণের সময় । কাজেই আক্রমণটা এ সময়েই করতে হবে। সে ঠিকই ভেবেছিল, এ সময় মুসলমানরা সম্পূর্ণ অপ্রস্তুত থাকবে এবং হঠাৎ আক্রান্ত হয়ে আত্মসংবরণ করে মোকাবেলার প্রস্ততি নিতে-নিতে এই এবং তাদেরকে তাদেরই রক্তের মাঝে ডুবিয়ে দেবে । আতরাবুন অসতর্ক অবস্থায় মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ার কৌশল অবলম্বনে কোনেই ক্রটি করেনি । ধূর্ত সেনাপতির ধূর্তামিপূর্ণ চাল যথার্থই ছিল । কিন্তু তার জানা ছিল না, মুসলমানদের সিপাহসালার আমর ইবনে আস তার সালার, কমান্ডার ও অন্যান্য দায়িত্বশীলদের আগেই বলে রেখেছেন, তোমাদের পেছন থেকে বা উভয় পার্খ্ব থেকে হামলা হবে তাতে কোনোই সন্দেহ নেই। কাজেই প্রতিটি মুহূর্ত সতর্ক ও প্রস্তত থাকতে হবে । আতরাবুন এই তথ্যও সবাই আপন-আপন তরবারি, বর্শা, ধনুক ও তৃনীর সঙ্গে রাখবে এবং ঘোড়া সব সময় প্রস্তুত থাকবে । আমর ইবনে আস এমনই একজন সিপাহসালার ছিলেন যে, মনে হতো, তিনি বাতাসে শক্রর স্রাণ পেয়ে যাচ্ছেন এবং সেই স্বাণ থেকে দুশমনের মনোভাব ও পরিকল্পনা ধরে ফেলছেন । বেদুইনদের নিয়ে মুজাহিদদের সংখ্যা পাচ হাজারের কিছু বেশি । ফরমায় মুজাহিদগণ শাহাদাত বরণ করেছেন অপেক্ষাকৃত বেশি-ই। আর আহত মুজাহিদদের সংখ্যাও কম নয়, যাদের পক্ষে বিলবিস-যুদ্ধে অংশ গ্রহণ করা সম্ভব ছড্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।