Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৫ মুকাওকিস দুজন পাদরিকে বিলবিস পাঠালেন ৷ বলে দিলেন, ভেতরে গিয়ে লোকদের বলো, তোমরা ভয় পেয়ো না । তোমাদের নিরাপত্তার দায়িত্ব মিশরের শানসনকর্তা নিজের কীধে তুলে নিয়েছেন । তাদের নিশ্চয়তা দাও, তিনি মুসলমানদের পিটিয়ে তাড়িয়ে ছাড়বেন । পাদরিছয় গেলেন এবং সিপাহসালার আমর ইবনে আস রোযি.)-এর সঙ্গে দেখা করে নগরীতে প্রবেশের অনুমতি চাইলেন । আমর ইবনে আস তাদের জিজ্ঞাসা করলেন, ভেতরে তোমাদের কাজ কী? কেন যাবে? তারা যিথ্যা উত্তর দিল, আমরা জনতাকে বোঝাব, তোমরা ইসলাম কবুল করে নাও; তাহলে নিরাপদ থাকবে । আমর ইবনে আস তাদের অনুমতি দিয়ে দিলেন। তারা নগরীর প্রধান ফটকের কাছে গেল এবং তাদের জন্য ফটক সামান্য খুলে গেল । তারা ভেতরে ঢুকে গেল এবং ফটক বন্ধ হয়ে গেল । পাদরিদের আশা ছিল, তাদের থেকে উৎসাহ পেয়ে জনতা তাদের বাহিনীর কাধে কীধ মিলিয়ে নগরীর প্রতিরক্ষার জন্য লড়াই করবে | একটা সমাবেশের আয়োজন করে তারা জনতার উদ্দেশে কথা বলতে শুরু করল | অমনি জনতা হট্টগোল শুরু করে দিল। তারা সমস্বরে চিৎকার জুড়ে দিল, না-না; মুসলমানদের মোকাবেলা যেন না করা হয়। এমন কিছু শব্দও কানে এল যে, জনতা রোমান বাহিনীকে তিরঞ্কার করছে এবং তাদের বিরুদ্ধে কথা বলছে। তারা বলছিল, আমাদের বাহিনী মুসলমানদের প্রতিরোধ করলইবা কোথায়? ওরা গোটা শাম রাজ্যটা মুসলমানদের দিয়ে দিল! আর এখন মুসলমানরা এই বাহিনীকে রক্তাক্ত করে মিশরেরও দুটা নগরী দখল করে নিল । আমাদের বাহিনী প্রতিরোধটা করছে কোথায়? পাদরিরা জনতাকে বোঝাতে চেষ্টা করল, এমন তো হতে পারে না, কোনো একটা নগরী- চাই তা ছোট হোক বা বড়- বিনাযুদ্ধে শক্রর হাতে তুলে দেওয়া হবে। কাজেই তোমরা বাহিনীকে যুদ্ধ করার সুযোগ দাও আর নিজেরা তাদের পৃষ্ঠপোষকতা করো, যাতে মুসলমানদের তাড়িয়ে দেওয়া যায়৷ কিন্তু জনতার হট্টগোল থামানো গেল না । ফলে নিশ্চিত ধরে নিতে হলো, নগরবাসী তাদের বাহিনীকে সাহায্য করতে প্রস্তুত নয় । পাদরিরা ফিরে গিয়ে যখন মুকাওকিস ও আতরাবুনকে বিলবিসের অধিবাসীদের প্রতিক্রিয়া জানালেন, তখন আতরাবুন চমকে উঠল । কিছুক্ষণ স্তত্িতের মতো বসে থেকে পরে বলল, আমার বাহিনী আমারই লোকদের হাতে অপদস্থ হবে এ হতে পারে না। মুকাওকিস এতক্ষণ বিহবলের মতো বসে রইলেন । এবার হতাশকণ্ঠে বললেন, চিন্তা করো না; পথ একটা-না-একটা বেরিয়ে আসবেই । ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।