অনিঃশেষ আলো $ ২৩ আস-এর সম্মতি নিতে চেষ্টা করল, আপনি এই রক্তক্ষয় বন্ধ করে দিন এবং ফিরে চলে যান। মুকাওকিসের পরিকল্পনা অনুসারে পাদরিরা কিছু মণি- মাণিক্যেরও প্রস্তাব পেশ করলেন । কিন্তু আমর ইবনে আস বললেন, ইসলামের জিহাদি চেতনায় রাজ্যদখলের মোহ থাকে না । না রাজভাপ্তার হাতে.আসার স্বপ্ন দেখা হয়। আমর ইবনে আস (রোযি.) জানতেন, এই আলোচনা কোনো সাফল্য বয়ে আনবে না । কেননা, মুসলমানরা মিশর থেকে বেরিয়ে যাবে মুকাওকিসের এই আব্দার কোনো মূল্যেই মেনে নেওয়া সম্ভব নয়। তাই তিনি রসিকতার ছলে সম্পর্কও আছে। সেই সুবাদে মিশরের উপর আরবদের অনেকখানি হক আছে বইকি। পাদরিরা বুঝে ফেললেন এই মুসলিম সিপাহসালার কোন দিকে ইঙ্গিত করেছেন । ইশারাটি ছিল, হযরত ইবরাহীম (আ.) মিশর গিয়েছিলেন । তখন মিশরের বাদশা তাকে একটি মেয়ে উপহার দিয়েছিলেন । পরে ইবরাহীম (আ.) তাকে বিবাহ করে নিয়েছিলেন ৷ তার নাম রেখেছিলেন হাজেরা । হাজেরার গর্ভ থেকে হযরত ইসমাঈল (আ.) জন্ম নিলেন। আবার আত্মীয়তার এই ইঙ্গিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকেও ছিল । মুকাওকিস নবীজিকে দুটি মেয়ে উপহার পাঠিয়েছিলেন, যাদের একজন নবীজির স্ত্রীর মর্যাদা লাভ করেছিলেন । “এই আত্মীয়তা আমরা ভুলতে পারি না'- প্রতিনিধিদলের বড় পাদরি মুচকি হেসে বললেন- কিম্তু এ ধরনের আত্মীয়তা পুনজীবিত করা কেবল কোনো নবী- রাসূলেরই পক্ষে সম্ভব । “আমরা বোধহয় একে অপরের সময় নষ্ট করছি'- আমর ইবনে আস এরূপ আলোচনায় অনীহা প্রকাশ করে বললেন- “কথা এ পর্যস্তই যে, কোনো শর্তেই আমরা মিশর ত্যাগ করব না । মুসলমান যাওয়ার জন্য আসে না । আমরা একটি বার্তা নিয়ে এসেছি। যদি তারা তা কবুল করে, তাহলে তো ভালো । অন্যথায় সিদ্ধান্ত যুদ্ধের মাঠে হবে ।' আমর ইবনে আস আর কোনো কথা বলতে ও শুনতে সাফ অস্বীকৃতি জানালেন । মুকাওকিস প্রতিনিধিদলকে বলেছিলেন, আমি কিছু সময় নিতে চাই, যাতে বাহিনীকে পুরোপুরি প্রস্তুত করে মুসলমানদের ঘিরে ফেলতে পারি | ফড্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।