Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২২ হেরাক্ল-এর সরকারি খ্রস্টবাদের প্রধান বিশপ ছিল কায়রাস | পাদরিদের এই প্রতিনিধিদলে কায়রাসের উপস্থিতি বাধ্যতামূলক ছিল । কিন্তু তাকে ডাকা হলো না। ইতিহাসে এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, হেরাকৃল ও কায়রাসের মাঝে খানিক মতবিরোধ তৈরি হয়ে গিয়েছিল | সে-সময় কায়রাস এস্কান্দারিয়ায় ছিল । হেরাক্ল তখনও পর্যন্ত বাজিন্তিয়ায় বসে-বসে আদেশ পাঠাচ্ছিলেন, যা কিনা মুকাওকিস ও আতরাবুনের জন্য ছিল একদম বেকার ও ফালতু । অবরোধের সপ্তম কিংবা অষ্টম দিন | সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)- এর কাছে সংবাদ এল, মিশরি পাদরিদের একটি প্রতিনিধিদল আপনার সঙ্গে দেখা করতে এসেছে । আমর ইবনে আস তখনই তাদের তাবুতে ডেকে পাঠালেন এবং যথাযথ সম্মানের সাথে অভ্যর্থনা জানালেন । প্রতিনিতিদলের সব কজন সদস্য ধর্মনেতা ছিলেন বিধায় তারা ধর্মের সূত্রেই কথা বললেন এবং শান্তি, নিরাপত্তা ও মানবতার প্রেম-ভালবাসা ইত্যাদি বিষয়ে একটি বয়ান ঝাড়লেন। আমর ইবনে আস তাদের এই ওয়াজ অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে শুনলেন এবং বললেন, আমাদের ধর্মও এই একই শিক্ষা দেয়। বলুন, আপনাদের আগমনের উদ্দেশ্য কী। তারা বললেন, আপনারা আমাদের এ দেশে ছেড়ে আপন দেশে ফিরে যান; এর জন্য আপনাদের কোনো শর্ত থাকলে বলুন । “আমার ব্যক্তিগত কোনো শর্ত নেই'_ আমর ইবনে আস (রাযি.) বললেন- “আমরা আমাদের ধর্মের নিয়ম-নীতির অনুসারী । তাই শর্ত সেটিই পেশ করব, যা আমাদের ধর্ম আমাদের শিক্ষা দিয়েছে। ইসলামের বিধান হলো, আমি আপনাদের ও আপনাদের শাসকদের ইসলাম গ্রহণের দাওয়াত দেব । যারা ইসলাম কবুল করে নেবে, তাদের ও আমাদের মাঝে কোনো ব্যবধান থাকবে না। তারা আমাদের জাতির সদস্য হয়ে যাবে । ইসলাম মানুষে-মানুষে সাম্য অটুট রাখতে আদেশ দিয়েছে । ইসলামে কোনো রাজা-বাদশা হয় না আর কাউকে প্রজা নামেও ডাকা হয় না । ইসলামে সব মানুষ সমান । আর আপনাদের যারা ইসলাম গ্রহণ করবেন না, তাদের উপর কোনো জবরদস্তি করা হবে না। কিন্ত্র তাদের থেকে আমরা জিযিয়া উসুল করব । তাদের সঙ্গেও সেই আচরণই করব, যেমন আচরণ আমরা মুসলমানদের সঙ্গে করে থাকি । অমুসলিমদেরও জীবন, সম্পদ ও সম্ভ্রম সুরক্ষার দায়িত্ব আমরা পালন করব এবং তাদের সকল প্রয়োজন পূরণ করব । খস্টান প্রতিনিধিদল মুসলিম বাহিনীর সেনাপতির এই শর্ত মেনে নেয়নি এটিই সত্য । এত সহজে এমন কঠিন শর্ত মেনে নেওয়া যায় না। তারা আমর ইবনে ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।