অনিঃশেষ আলো $ ২১ “আমরা এখনও প্রস্তুত নই'_ মুকাওকিস বললেন- “আমাদেরকে এমন কৌশল অবলম্বন করতে হবে, যাতে আমরা সময় পেয়ে যাই এবং মুসলমানদের বিলবিসের বাইরেই ব্যস্ত রাখতে পারি ।' “আমরা সম্পূর্ণ প্রস্তত'- আতরাবুন বলল- 'এখন আর আমরা এই ঝুঁকি বরণ করে নিতে পারি না যে, মুসলমানরা বিলবিসও দখল করে নেবে । আমি তাদের আর সময় দিতে রাজী নই ।" “আরিশ ও ফরমার পর আমি তাদের বিলবিস কোনো মূল্যেই নিতে দেব না'_ মুকাওকিস বললেন- “কিন্তু ঠাণ্ডা মাথায় চিন্তা করলে বুঝবে, আরও কিছু সময় আমাদের নিতেই হবে ।' ইতিহাস বলছে, দুজনে আলাপ-আলোচনা যা হয়েছিল, তাতে দুজনের মতপার্থক্যই প্রকটরূপে ফুটে উঠেছিল এবং দুজনের একজনও হার মানতে রাজী ছিলেন না । মুকাওকিস পদমর্যাদায় বড় ছিলেন । তিনি মিশরের শাসনকর্তা আর আতরাবুন একজন সেনাপতি । ফলে শেষ পর্যস্ত মুকাওকিসের কথা-ই মেনে নিতে হলো। তিনি পরিকল্পনা দিলেন, পাদরিদের একটি প্রতিনিধিদল মুসলমানদের সিপাহসালারের কাছে পাঠানো হবে । তারা প্রস্তাব দেবে, মুসলমানরা মিশর থেকে বেরিয়ে যাক এবং বলুক, এর জন্য আমাদেরকে তাদের কী-কী শর্ত মানতে হবে । আতরাবুন বলল, যদি শর্ত দেন, তিনি মিশরের যেটুকু অঞ্চল জয় করে না, তাহলে কি আমরা মেনে নেব? আতরাবুন আরও বলল, মুসলমানরা এই শর্তও আরোপ করতে পারে যে, বিলবিস নগরীটাও আমাদের দিয়ে দাও । “মিশরের এক বিঘত জমিও আমি তাদের দেব না'_ মুকাওকিস বললেন- “আমি তাদের চণ্করে ফেলতে চাই । আমাকে পাদরিদের একটি প্রতিনিধিদল তাদের কাছে পাঠাতে দাও । তুমি বাহিনী প্রস্তুত করো । আর আতরাবুন! ওই হতভাগা কিবতি খ্রিস্টানদের কথা ভুলে যেয়ো না। তাদের পুরোহিত বিনয়ামিনকেও জালে আটকানোর চিস্তা করছি ।' সিপাহসালারের কাছে পাঠানো হবে । তখনই চার কিংবা ছয়জন নেতৃস্থানীয় পাদরির কাছে লোক পাঠানো হলো যে, মুকাওকিস আপনাদের অমুক সময় তার সঙ্গে দেখা করতে বলেছেন । ছডড/.9110001179.0010)
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.