Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০৭ সিপাহসালার আমর ইবনে আস (োযি.)-এর সমস্যাটা ছিল, তার বাহিনীর লোকসংখ্যা অপ্রতুল । এই অল্প কজন লোক ছ্বারা-ই তাকে রাষ্ট্রও চালাতে হবে আবার নগরীর শৃড্খলাও পুনর্বহাল করতে হবে । নৌকার পুল তৈরি করা ছাড়া আরও কটা কাজ তাৎক্ষণিকভাবে আল্জ্রাম দেওয়ার প্রয়োজন ছিল । মুজাহিদদের সংখ্যা এতই নগণ্য যে, যদি তাদের এসব কাজে লাগিয়ে দেওয়া হয়, তা হলে সামরিক কাজগুলো করার আর লোক অবশিষ্ট থাকে না। তারই প্রতিকার হিসেবে একটা ব্যবস্থা নেওয়া হলো যে, রোমানদের শাসনামলে যেসব কিবতি খ্রিস্টান প্রশাসনে চাকরি করত, তাদের অপসারণ না করে স্ব-স্ব পদে বহাল রাখা হলো । সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) চিন্তা করলেন, যদি কিবতিদের আস্থায় এনে গুরুত্ব প্রদান করি, তা হলে ওরা আর বিদ্রোহের ভাবনা মাথায় আনবে না। পুলিশ বিভাগে সংখ্যাগরিষ্টতা ছিল কিবতি খ্রিস্টানদের । আমর ইবনে আস এই বিভাগটিকে তাদেরই হাতে রেখে দিলেন এবং লোকসংখ্যা আরও বাড়িয়ে দিলেন। এই বিভাগে কিছু মুজাহিদকেও নিয়োগ দিলেন, যাদের সংখ্যা ছিল খুবই কম । কিছুদিন পর সিপাহসালার রিরোর্ট পেলেন, পুলিশ বিভাগে যেসব কিবতি আছে, তারা মুসলমানদের ভালো চোখে দেখে না । বরং কতকতে বলতে শোনা গেছে, আমরা আরবের এই পশ্চাদপদ মুসলমানদের অধীন হয়ে থাকতে পারি না । ব্যবিলনে কিবতিদের বিদ্রোহের আলামত চোখে পড়তে শুরু করল । ৩য় খণ্ড সমান্ত ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।