Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০৬ আমর ইবনে আস (রোযি.) ওখানেই বসে আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)-এর নামে বার্তা লেখালেন । সেই বার্তায় তিনি আমীরুল মুমিনীনকে এই বিশাল জয়ের সুসংবাদ জানালেন এবং লেখালেন, এই জয়ের কৃতিত্ব পুরোটা-ই আওয়ামের পুত্র যুবাইর-এর | তারপর তিনি অভিযানের বিস্তারিত বিবরণ উল্লেখ করলেন । অবশেষে লেখালেন, এবার আমি মিশরের রাজধানী এস্কান্দারিয়া দিকে অগ্রযাত্রার অনুমতি প্রার্থনা করছি । এই অনুমতি আমাকে শীঘ্ব পেতে হবে, যাতে রোমান বাহিনী দম নেওয়ার সময় না পায় । তার আগেই আমি ওখানে গিয়ে ওদের ঝাপটে ধরতে চাই । বার্তাটা লেখিয়ে তিনি দূতের হাতে দিয়ে বললেন, যত দ্রুত সম্ভব মদিনা পৌছে যাও এবং এর উত্তর নিয়ে জলদি ফিরে এসো। ব্যবিলনের বিজয় সাধারণ কোনো জয় ছিল না। এই এত বিশাল নগরী আর এমন মজবুত দুর্গ জয় করে নেওয়ার মাধ্যমে মিশরে মুজাহিদদের জয়ের একটি একটি বিশেষ গুরুত্বের দাবিদার । মহান আল্লাহ মুসলমানদের তীর শক্রগোষ্ঠীর সেই সবুজ-শ্যামল অঞ্চল ও বিপুল ধনরাশির ভাগ্তারের কাছে পৌছিয়ে দিলেন, যার কল্পনাও তারা কখনও করেনি । বন্ততই ব্যবিলন মুসলমানদের জন্য আল্লাহপাকের বিশাল একটি পুরস্কার ছিল । মিশরের ইতিহাস পড়ুন; জানতে পারবেন, এই অঞ্চলটি ফেরাউনদের প্রিয় ভূমি ছিল। দুর্গের পীচিলগুলোর উপর দীড়ালে আবুলহাওল ও ফেরাউনদের পিরামিডগুলো চোখে পড়ে । নীলনদের আকর্ষণ; সে তো এক আলাদা ব্যাপার । ব্যবিলন নগরীটা ফেরাউনরাই আবাদ করেছিল । হযরত মৃসা আ.) এখানেই কোনো এক স্থানে ফেরাউনের জাদু সামেরিকে লাঠির আঘাতে ভেঙেছিলেন। এখানে স্থানে-স্থানে ফেরাউন আমলের নিদর্শন চোখে পড়ত এবং সেসব সমগ্র অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল । ব্যবিলন-জয়ের মাধ্যমে রাওজা দুর্গটাও মুসলমানদের আধিপত্যে এসে পড়ল । আমর ইবনে আস (রাধি.) আদেশ জারি করলেন, ব্যবিলনের নদীর দিককার ফটক থেকে দ্বীপ পর্যস্ত নৌকর পুল তৈরি করে দাও । সঙ্গে-সঙ্গে আদেশের তামিল শুরু হয়ে গেল ৷ নগরীর অধিবাসীরা দেখল, মুসলমানরা তাদের বাড়ি- ঘরের পানে চোখ তুলেও তাকালেন না এবং তাদের সার্বিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তারই প্রতিক্রিয়ায় যখন নৌকার পুল তৈরি হতে শুরু হলো, তখন নগরবাসী ছুটে গিয়ে একাজে মুজাহিদদের সাহায্য করতে লাগল । ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।