Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০৫ মধুমেশানো দুধ পান করানো হলো । এভাবে তাদের কয়েকজন লোককে বাচিয়ে তোলা হলো । সিপাহসালার আমর ইবনে আস রোযি.) কারাগার থেকে ফিরে আসতে সালারদের বললেন, এই নিরস্ত্র নাগকিরদের উপর রোমান বাহিনী যে-নিপীড়নটা চালাল, তা খুবই মর্মান্তিক ও শোকাবহ । এই বিপদের মুহূর্তে তাদের সঙ্গে আমাদের সমবেদনা ও সহমর্মিতামূলক আচরণ ও আন্তরিক ভালবাসা দেখাতে হবে, যা কিনা ইসলাম আমাদের শিক্ষা দেয়। তা হলে তাদের অন্তরে রোমানদের ঘৃণা সৃষ্টি হবে এবং এই ক্ষোভ তাদের মনে জাগরূক থাকবে ৷ “আমাদের সঙ্গে ধর্মপ্রচারকও আছে'- আমর ইবনে আস বললেন- “তাদের বলে দাও, তারা ওদের মনোরপ্রন করুক এবং ওদের যেমন সহযোগিতা দরকার দিক । তারপর বলুক, এবার তোমরা ইসলামের বরকত ও রহমত দেখো ।' সিপাহসালার ওখান থেকে আবারও মিশরের গভর্নর হাউজে চলে গেলেন । তার সঙ্গে চার-পাচজন সালার এবং জনাকয়েক মুজাহিদ । এবার তিনি পুরোটা ভবন ঘুরে-ফিরে দেখলেন । এমন রাজকীয় বাসভবন, এমন মহামূল্যবান সরঞ্জাম, ফার্নিচার, গালিচা ইত্যাদি দেখে আরবের এই মুজাহিদগণ বিস্ময়ে থ হয়ে গেলেন । “মনোযোগ দিয়ে দেখো আর শিক্ষা গ্রহণ করো'- সালার যুবাইর ইবনুল আওয়াম মুজাহিদদের উদ্দেশ করে বললেন- “যদি এই রাজসিক জীবনধারা আমাদেরও বাটে আসত, তা হলে আমরা ব্যবিলন দুর্গের পরিখা অতিক্রম করার চিন্তাও করতে পারতাম না। এই শাহানা জীবনই রোমানদের পরাজিত করেছে । দেখে রাখো, এত বিপুল ধনরাশি, এমন রাজকীয়তা এখানে পড়ে রইল আর যারা এখানে বাস করত, সেই লোকগুলো স্রেফ পরিধানের পোশাকে এখান থেকে পরাজয়ের গ্রানি মাথায় নিয়ে বেরিয়ে গেল! যারা দুনিয়াতে জান্নাত তৈরি করে, আল্লাহ দুনিয়াতেই তাদের জাহান্নাম দেখিয়ে দেন । “আরও শুনে রাখো'- আমর ইবনে আস (োযি.) বললেন - “তারা নিরপরাধ যে-কয়েদিগুলোর হাত কেটে নিয়েছে এবং আরও যাদের উপর নিপীড়ন চালিয়ে গেছে, তাদের অভিশাপ এখন ওদের জাহান্নামের আযাব না দেখিয়ে ছাড়বে না । জয় ঈমানওয়ালাদেরই ভাগে আসে আর তাদের, যারা মানুষকে ভালবাসে ।' রোমান বাহিনী ৬৪১ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল ব্যবিলন নগরী খালি করে দিল এবং মুসলমানরা তার উপর নিজেদের দখল পরিপূর্ণ করে নিল । ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।