Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০৪ “কেন? তোমরা কি আমাদের ঘোষণা শোননি?- আমর ইবনে আস বললেন- “আমরা পীচিলের উপর দীড়িয়ে ঘোষণা করেছিলাম, কোনো নাগরিক যেন পালাতে চেষ্টা না করে, আমরা নগরবাসীদের জীবন ও সম্পদের নিরাপত্তা দেব, আমরা লুট করতে আসিনি ইত্যাদি । রোমানরা যখন তোমাদের বাড়ি-ঘরে লুট- তরাজ করছিল, তোমাদের উপর নিপীড়ন-নির্ধাতন চালাচ্ছিল, তখন যদি ব্যাপারটা আমাদের জানাতে, তা হলে ওদের একজনকেও আমরা জীবন নিয়ে যেতে দিতাম না । যাহোক, এবার বলো, তোমাদের উপর দিয়ে কী ঝড় বয়ে গেছে। জনতা রোমান বাহিনীর নিপীড়নের বৃত্তান্ত শোনাতে শুরু করল । একজন বলল, ওরা আমার মেয়ের শ্ীলতা নষ্ট করেছে । একজন বলল, ওরা আমার পরিবারের দুজন লোককে হত্যা করেছে । কারণ, ওরা ঘরের মেয়েদের প্রতি হাত বাড়ালে তারা প্রতিবাদ করেছিল । এই দলের মধ্যে- যার সংখ্যা ক্রমশ বাড়ছিল- কয়েকজন জখমিও ছিল । কয়েকজনের জখম খুব গভীর ছিল । তারা আরও জানাল, আমরা সবাই মিশরি ও কিবতি খ্রিস্টান । তাদেরই মধ্য থেকে একজন বলল, আমি জানতে পেরেছি, কারাগারে যেসব কিবতি খ্রিস্টান আটক ছিল, রোমানরা তাদের সবার হাত কেটে দিয়ে গেছে। তথ্যটা শুনে আমর ইবনে আস (রাযি.) হঠাৎ চমকে উঠলেন । তখনই তিনি কয়েকজন মুজাহিদকে কারাগারের দিকে পাঠিয়ে দিলেন । তাদের মধ্যে একজন কর্মকর্তাকেও পাঠালেন, যিনি কারাগারের দায়িত্ব বুঝে নেবেন । সিপাহসালার আমর ইবনে আস (োষি.) তার এক সালারকে আদেশ দিলেন, নগরীতে যত আহত লোক আছে, অতি সত্বর সবার চিকিৎসা ও পানাহারের ব্যবস্থা গ্রহণ করো । একজন আহত ব্যক্তিও যেন চিকিৎসা থেকে বঞ্চিত না থাকে, রোমানদের হাতে নিগ্রহের শিকার একজন নাগরিককেও যেন এক বেলা উপোস কাটাতে না হয় ৷ এই আদেশ জারি করেই তিনি কারাগারের দিকে ছুটে গেলেন। ওখানকার মানুষগুলোর দুর্গতি দেখে মুসলিম বাহিনীর সিপাহসালার আমর ইবনে আস কেঁপে উঠলেন ৷ সব কজন বন্দির হাত কেটে ফেলা হয়েছে! রক্ত ঝরছে। অধিক রক্তক্ষরণের ফলে অনেকে মৃত্যুবরণ করেছে । বাকিরা অচেতন অবস্থায় পড়ে আছে এবং একজন-একজন করে মরে যাচ্ছে । ঘটনাটা ঘটেছে এক দিন আগে । যাদের দেহে তখনও প্রাণ ছিল, সিপাহসালারের আদেশে তাদের তুলে আনা হলো এবং তৎক্ষণাৎ ব্যান্ডেজ-চিকিৎসার ব্যবস্থা করা হলো । তাদের ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।