Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০৩ সিপাহসালার আমর ইবনে আস এখনও জানতে পারেননি, রোমান বাহিনী নগরীর একাংশে ব্যাপক রক্তপাত ঘটিয়ে গেছে । এই মেয়েটারও ব্যাপারটা জানা ছিল না। নাহয় এর কাছে অবশ্যই তথ্য পাওয়া যেত । নিজের চোখের সামনে আপন পিতামাতার জীবনহানির ঘটনা প্রত্যক্ষ করায় আশপাশের কোনোই খবর তার কাছে ছিল না। সস সত রোমান বাহিনী দুদিনেই দুর্গ খালি করে চলে গেল । সিপাহসালার আমর ইবনে আস তীর সালারদের নিয়ে এ-ই প্রথমবার নিচে নামলেন । সেনাপতি থিওডোর ও জর্জ তার সঙ্গে । তিনি সবার আগে থিওডোরের প্রাসাদোপম বাসভবনে গেলেন | সমস্ত ধনভাণ্ডার বের করালেন । শেষে তাদের বললেন, এবার আপন- আপন স্ত্রী-সম্তানদের নিয়ে নগরী থেকে বেরিয়ে যাও । নগরীর ফটক খুলে দেওয়া হলো । মুজাহিদগণ আল্লাহু আকবার ধ্বনি তুলে স্রোগান দিতে-দিতে নগরীতে প্রবেশ করলেন । তখন আমর ইবনে আস (রাষি.) বাইরে দপ্তায়মান ছিলেন, যেন নিজেরই বাহিনীটিকে স্বাগত জানাচ্ছেন । একদিক থেকে দু-তিন শো নাগরিকের একটা দল মিছিলের আকারে সিপাহসালারের দিকে এগিয়ে আসছে দেখা গেল । দলে বেশ কজন নারীও আছে । মনে হলো, যেন লোকগুলো বিলাপ করতে-করতে আসছে । দূর থেকেই দেখা যাচ্ছে, কয়েকজনের পোশাকে রক্তের বড়-বড় দাগ । আমর ইবনে আস এক সালারকে বললেন, গিয়ে ওদের জিজ্ঞেস করো, ওরা কেন এদিকে আসছে । সালার ছুটে গেলেন এবং জিজ্ঞাসা করলেন। তারা জানাল, রোমান বাহিনী আমাদের শেষ করে দিয়ে গেছে । আমরা অভিযোগ জানাতে মুজাহিদ বাহিনীর সিপাহসালারের কাছে এসেছি । সালার ফিরে এসে ব্যাপারটা আমর ইবনে আসকে অবহিত করলেন । তিনি ওদের নিজের কাছে ডেকে আনার পরিবর্তে নিজেই তাদের কাছে দৌড়ে গেলেন । তারা সিপাহসালারকে রোমান বাহিনীর নিপীড়নের বিবরণ শোনাল । “আমরা এ-বিষয়টিই আপনাকে অবহিত করতে এসেছি'_ এক প্রবীণ ব্যক্তি সামনে এগিয়ে এসে বলল- কিস্ত তার চেয়ে বড় বিষয় হলো, যা ঘটেছে, তার তো কোনো প্রতিকার নেই । রোমানরা আমাদের বেশ কিছু নারী-পুরুষকে হত্যা করে গেছে আর এখন আপনারা আমাদের ঘর-বাড়ি লুট করতে এসেছেন। বলুন, আমাদের অপরাধ কী, যার কিছু শাস্তি আমরা পেয়ে গেছি আর বাকিটা আপনারা দিতে এসেছেন? ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।