অনিঃশেষ আলো $ ২০২ “এটাও কি একটা জিজ্ঞাসা করার মতো কথা হলো?'_- আওসামা অলংকারের থলেটা মেয়েটার হাতে দিতে-দিতে বলল- “তুমি কি আমার সঙ্গে যাবে না? আমার সঙ্গে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে মনে নেই?" “দিয়েছিলাম বটে" মেয়েটি বলল- কিন্তু আমি তো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, যার জন্য আমি খুবই লজ্জিত ।" “বিশ্বাসঘাতকতা! কীভাবে? আওসামা অপার বিস্ময়ের সাথে জানতে চাইল । গত রাতে থিওডোরের শয়নকক্ষে যা কিছু ঘটেছিল, মেয়েটি আওসামাকে তার বিবরণ দিল । কিছুই গোপন রাখল না । শেষে বলল, সেনাপতি আমার মাথাটা, ওলটপালট করে দিয়েছিল আর আমি কল্পনায় মিশরের রানি হয়ে গিয়েছিলাম । “এবার আমার মনে বিশ্বাস জন্মেছে, তোমাদের খোদা-ই সত্য'- মেয়েটি বলল- “তোমাদের ধর্মই সঠিক | তা-ই যদি না হতো, তা হলে এই মুহূর্তে তুমি জীবিত থাকতে না। আমি তোমাকে ধরিয়ে দিয়েছিলাম । আমার এই অপরাধ যদি ক্ষমা করতে পার, তা হলে তুমি আমাকে মুসলমান বানিয়ে সঙ্গে করে নিয়ে যাও ।' “আমি তোমার পিতামাতাকে ফিরিয়ে দিতে পারব না'- আওসামা বলল- “এই অলংকারগুলো তোমার; এগুলো আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি । যদি সত্য- মিথ্যার পার্থক্য ভালোভাবে বুঝে থাক, তা হলে আমার সঙ্গে এসে পড়ো । গিয়ে যেকোনো মুসলমানের পাশে বসবে, অল্প সময় পরই বলতে বাধ্য হবে, ইনি থাকে না । তাদের কাছে থাকে মমতা আর মানবপ্রেম । আমি তোমাকে আমাদের ' সিপাহসালারের কাছে নিয়ে যাব । তাকে প্রমাণ দিতে হবে, আমি তোমাকে জোর করে আনিনি; তুমি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে আমাকে স্বামী হিসেবে বরণ করে নিতে চাচ্ছ।' আওসামা আল্লাহর শোকর আদায় করলেন, যে-সেনাপতি তাকে হত্যা করার পরিকল্পনা এঁটেছিল, এই মুহূর্তে সে মুসলমানদের হতে পণবন্দি আর নিজে বিজয়ীর বেশে মাথা উচু করে তারই দুর্গে ঘোরাফেরা করছে এবং নিজের সিপাহসালারের আদেশ পালন করাচ্ছে । আওসামা মেয়েটাকে সিপাহসালার আমর ইবনে আস রোি.)-এর কাছে নিয়ে গেল এবং তাকে ঘটনার বৃত্তান্ত শোনাল | সিপাহসালার মেয়েটিকে দু-চারটি কথা জিজ্ঞেস করে তাকে নারীক্যাম্পে পাঠিয়ে দিলেন । তার অলংকারগুলো তারই কাছে থাকতে দিলেন ৷ ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।