অনিঃশেষ আলো $ ২০১ আওসামা তার এক গোয়েন্দা সহকর্মীকে সাথে নিয়ে ভিড় ঠেলে মেয়েটার কাছে চলে গেল । দেখে সৈনিকদ্বয় তাকে ছেড়ে দিয়ে সটকে যেতে লাগল । কিন্তু আওসামা ও তার সাথী দুজনে মিলে তাদের ধরে ফেলল । মেয়েটা হাউমাউ করে কীদছিল । আওসামা তাকে জিজ্ঞেস করল, কী হয়েছে? তুমি এভাবে কাদছ কেন? আমাকেইবা ডাকলে কেন? এরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছিল? “এরা আমার মাকে ও পিতাকে হত্যা করে ফেলেছে'- মেয়েটি কান্নাজড়িত গলায় বলল- “তারপর আমাদের ঘরে যত স্বর্ণালঙ্কার ছিল সব তুলে এনেছে এবং আমাকে ধরে নিয়ে যেতে চেষ্টা করছে।' রোমান সৈনিকদ্য়ের হাতে কোনো অস্ত্র ছিল না যে, লড়তে যাবে । ইসলামি বাহিনীর সিপাহসালারের আদেশে সমস্ত সৈন্যকে নিরস্ত্র করে তোলা হয়েছে। আওসামা ও তার সাথী তাদের ধাক্কা দিয়ে ভিড়ের মধ্য থেকে দূরে সরিয়ে নিয়ে গেল । কাছেই পুরোনো ছোট একটি ঘর ছিল, যার প্রবেশদ্বার খোলা ছিল । আওসামারা ধৃত সৈন্যদের সেই ঘরটাতে নিয়ে গেল । ঘরে দুটা কক্ষ ছিল এবং দুটাই শূন্য ছিল। একটা কক্ষে নিয়ে সৈনিকছয়কে তল্লাশি নেওয়া হলো । তাদের পোশাকের তল থেকে একটা থলে বেরিয়ে এল, যার মধ্যে অনেকগুলো অলংকার | এগুলোই এরা মেয়েটার ঘর থেকে তুলে এনেছে । সৈনিকছয় কুটিল হাসি হেসে বলল, মেয়েটা এতই রূপসী যে, আমরা ভেবেছিলাম, একে সাথে করে নিয়ে যাব । তোমরা অলংকারগুলো রেখে দাও আর মেয়েটাকে আমাদের সাথে যেতে দাও । “এর পিতামাতাকে তোমরা হত্যা করেছ'_ আওসামা বলল- “এই রক্তের দায়ও কি তোমাদের ক্ষমা করে দেব? অল্প বয়সের একটা মেয়েকে তোমরা এতিম ও অসহায় বানিয়ে দিয়েছ!' “এখানে তো অনেকগুলো মানুষ খুন হয়ে গেছে'_ এক সৈনিক বলল- “সেইসঙ্গে এর পিতামাতাও গেছে তাতে এমন কী প্রলয়টা ঘটে গেল? আওসামা তার সাথীর পানে তাকাল । এত কথা এখানে বলা যাবে না। ব্যাপারটা তাড়াতাড়ি সমাধা করে ফেলতে হবে । দুজন চোখাচুখি করে সিদ্ধান্ত ঠিক করে নিল । দুজনই একসঙ্গে খণ্জরর বের করে হাতে নিল । পরমুহূর্তেই দুটা খঞ্জর দুই রোমান সৈনিকে পেটে ঢুকে গেল । দুজনই ধপাস করে মাটিতে পড়ে গেল । মুজাহিদদ্বয় মেয়েটাকে নিয়ে বেরিয়ে এল । “আমি এখন কোথায় যাব?- মেয়েটা কান্নাবিজড়িত হাতশ কণ্ঠে আওসামার পানে তাকিয়ে জানতে চাইল- “ঘরে তো আমার কেউই রইল না!” ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।