অনিঃশেষ আলো & ২০০ ঘটনাটা ঘটল এই যে, রোমানরা হাজার-হাজার কিবতি খ্রিস্টানকে বন্দি করে রেখেছিল । এ ছিল স্রেফ বাড়াবাড়ির বহিঃপ্রকাশ । মূলত তাদের কোনো অন্যায় ছিল না। কিবতিরা হেরাক্ল-এর খ্রিস্টবাদকে মেনে নিতে রাজী ছিল না এবং তার বিরুদ্ধে প্রচারণায় লিপ্ত ছিল। এটিই ছিল তাদের অপরাধ । ফলে কারাগারের আমলারা ছিল সবাই রোমান | তারা যখন আদেশ পেল, নগরী খালি করতে হবে এবং তাদের এখান থেকে চলে যেতে হবে, তখন একে তারা বিরাট একটা চোট মনে করল । মুসলমানদের বিরুদ্ধে তো তারা কোনো অভিযান চালাতে পারল না; ঝালটা মেটাল এই নিরীহ কিবতি বন্দিদের উপর | অত্যন্ত নির্দয় ও নিমর্মভাবে সব কজন বন্দির হাত কেটে দিল এবং নিজেরা ওখান থেকে চলে গেল । এ ঘটনাটা ঘটেছে কারাগারে; বাইরের মানুষ যার কোনো খবরই জানতে পারেনি । নগরীর অভ্যন্তরে রোমান সৈন্যরা তাদের পরাজয়ের প্রতিশোধ নিল মিশরি খ্রিস্টানদের থেকে । তারা ঘরে-ঘরে ঢুকে মহিলাদের ইজ্জত লুট করল । কেউ প্রতিরোধ করতে চাইলে তাকে হত্যা করে ফেলল | অনেক কিবতি ধিস্টান তাদের হাতে আহত হলো । রোমানরা লুটতরাজও করল । কিন্তু কোনো বস্ত তারা বাইরে নিতে পারেনি । এখানে ছোট-খাট আরেকটা ঘটনা ঘটে গেল । যেকজন মুজাহিদকে নদীর দিককার ফটকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের মাঝে আওসামা ইবনে আযহারিও ছিল এবং তার তিন-চারজন গোয়েন্দা সহকর্মীও ছিল । রোমান সৈন্যরা বেরিয়ে যাচ্ছিল আর প্রত্যেকের অনুসন্ধান নেওয়া হচ্ছিল । হঠাৎ সৈন্যদের একটা ঢেউ ফটকে এসে আছড়ে পড়ল, যাকে সামাল দেওয়া কঠিন হয়ে গেল । মুজাহিদরা তাদের ধাক্কা দিয়ে পেছনে সরে গিয়ে একজন-একজন করে যেতে নির্দেশ দিলেন । কিন্তু সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে গেল । এরই মধ্যে আওসামার কানে আওয়াজ এল, যেন একটা নারীকণ্ঠ তাকে ডাক দিয়েছে । সে উত্তকর্ণ হয়ে এদিক-ওদিক তাকাতে লাগল । মেয়েলি কণ্ঠটা তাকে আবারও ডাকল । এবার আওসামা শব্দটা যেদিক থেকে এল সেদিকে তাকাল | দেখল, যে- মেয়েটার সঙ্গে আওসামার সম্পর্ক ও হৃদ্যতা ছিল এবং গত রাতটা সে জেনারেল থিওডোরের কাছে কাটিয়েছে, দুজন রোমান সৈনিক তাকে ধরে টেনে একদিকে নিয়ে যেতে চেষ্টা করছে। বিশৃঙ্খলার কারণে ব্যাপারটা কারও চোখে ধরা পড়ছিল না। ছডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।