Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $.২০ অনেকগুলো বিষয় মাথায় রেখে অভিযানটা পরিচালনা করছেন, যার কিছু তার অধীন সালারদের আগেই অবহিত করে রেখেছেন আর বাকিগুলো সময়মতো বলে দিচ্ছেন। “সামনের তুলনায় দৃষ্টি পিছনের দিকে বেশি রাখতে হবে'- আমর ইবনে আস বিলবিস-অভিযানে রওনা হওয়ার প্রাক্কালে সালারদের বলেছিলেন- “রোমানরা এত কম-আক্কেল নয় যে, এক নগরীতে অবরুদ্ধ হয়েই লড়তে থাকবে । তারা পেছন থেকে আক্রমণের চেষ্টা চালাবে তাতে কোনোই সন্দেহ নেই । আমি না, যেভাবে ফরমায় করেছিল ।' এমনি আরও কিছু নির্দেশনা দিয়ে আমর ইবনে আস (রাযি.) অগ্রযাত্রার আদেশ দিলেন এবং সেদিন সন্ধ্যায়ই বিলবিস পৌছে গেলেন । তারপর রাতারাতি নগরীটা অবরোধ করে ফেললেন। তিনি যখন নগরীর চারধারে অবরোধ পর্যবেক্ষণ করছিলেন, তখন প্রতিজন সালার ও কমান্ডারকে বলে যাচ্ছিলেন, ভুলে যেয়ো না, তোমাদের এবারকার মোকাবেলা হবে রোমের চরম ধূর্ত ও চতুর সেনাপতি আতরাবুনের সঙ্গে ৷ সত সস আমর ইবনে আস (োযি.)কে তার গোয়েন্দারা আগেই তথ্য প্রদান করেছিল, আতরাবুন বিলবিসে নেই | ওখানে দুজন সেনাপতি ছিল, যাদের একজন নুশির পিতা, যে কিনা পরাজয় বরণ করে ফরমা থেকে পালিয়ে এসেছিল । আমর ইবনে আস তার সালারদের বলে দিয়েছিলেন, এবার তোমাদের আগের চেয়ে আরও বেশি চৌকস হতে হবে । সে-সময় মিশরের শাসনকর্তা মুকাওকিস ও সেনাপতি আতরাবুন অন্য কোথাও ছিলেন । কিন্তু কোথায় ছিলেন ইতিহাসে তার কোনো তথ্য পাওয়া যায় না। ইউরোপীয় এতিহাসিক এলফার্ড বাটলার লিখেছেন, মুকাওকিস ও আতরাবুন যখন সংবাদ পেলেন, মুসলমানরা বিলবিস অবরোধ করে ফেলেছে, তখন তারা হঠাৎ চমকে উঠেছিলেন এবং একজন অপরজনের মুখপানে তাকাতে লাগলেন । সে-সময় ঘটনাক্রমে তারা দুজন একসঙ্গে বসে সেই পরিকল্পনাটি নিয়ে কথা বলছিলেন, যেটি তারা মুসলমানদের ঘিরে মারার জন্য প্রস্তুত করেছিলেন । এটি একটি এঁতিহাসিক বাস্তবতা যে, দুজনের কারুরই ধারণা ছিল না, মুসলমানরা এত দ্রুত এমন দুর্গম ও দীর্ঘ পথ অতিক্রম করে ফেলবে । ফড্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।