Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃঠশেষ আলো & ১৯৯ পাচিলের উপর ঘুরে-ঘুরে তিন-চারজন মুজাহিদ ঘোষণা করে ফিরছিলেন, জনসাধারণ পালাবার চেষ্টা করো না। আমরা তোমাদের জীবন ও সম্পদের নিরাপত্তা দেব। সিপাহসালার আমর ইবনে আস নদীর দিককার ফটকের উপর কয়েকজন মুজাহিদকে নিয়োজিত করে দিলেন । তাদের দায়িত্ব দেওয়া হলো, তোমরা বাইরে গমনকারী সৈনিক ও জনসাধারণের তল্লাশি নিয়ে তবেই তাদের যেতে দাও। সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, রোমান বাহিনীর নগরীত্যাগ পরিপূর্ণ হলেই তবে মুজাহিদরা নগরীতে প্রবেশ করবে । তারপর এই দুই সেনাপতিকে যাওয়ার অনুমতি দেওয়া হবে । চা ব্যবিলন নগরীর পরিধি অনেক বিস্তৃত ছিল । দৈর্ধ্যে-্রস্থে বিশাল একটি শহর । মিশরে যখনই যিনি রাজত্ব পেয়েছেন, তিনিই এই নগরীটাকে খুবই গুরুত্ত দিয়েছেন এবং এর বসতি বাড়ানোর চেষ্টা চালিয়েছেন । সেই গুরুত্ব তখনও অবধি বহাল ছিল । নগরীর প্রতিরক্ষাব্যবস্থাও ছিল বেশ চমৎকার । মিশরের রাজধানী ছিল এস্কান্দারিয়া । কিন্তু ব্যবিলনের মর্যাদা ছিল তারও চেয়ে বেশি । দুর্গটা ছিল নগরীর একধারে । তার উপরে ছোট-বড় অনেকগুলো পর্যবেক্ষণ টাওয়ার ছিল । সমগ্র নগরীর চার পাশে পীচিল তোলা ছিল । পাঁচিলেরও উপর স্থানে-স্থানে অনেকগুলো টাওয়ার নির্মিত ছিল। মুসলিম বাহিনী ও তার সিপাহসালার এখনও দুর্গের পাচিলের উপর দীড়িয়ে আছেন । এখনও পর্যস্ত তারা পুরো নগরী দেখেননি । সিপাহসালার আদেশ জারি করে দিয়েছেন, নগরী খালি করে দাও । কিন্তু নগরী কীভাবে খালি হচ্ছে এবং মানুষজন কী করছে তা তিনি দেখার প্রয়োজন বোধ করেননি । রোমান বাহিনীর নগরীত্যাগ শুরু হয়ে গেছে মুসলিম বাহিনীর সিপাহসালারের জন্য এটিই ছিল বিরাট সুখকর বিষয় । রোমান বাহিনীর বেরিয়ে যাওয়ার পরই কেবল নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ শুরু হতে পারে । যাওয়া শুরু হয়ে গেছে । তারা দলে-দলে নগরী ত্যাগ করে চলে যাচ্ছে । কিন্তু হাতভাগা এই রোমানরা যাওয়ার সময় নগরীর কিছু মানুষের রক্তও যে ঝরিয়ে গেছে, তা তিনি দেখতে পাননি । এই তথ্য তিনি জানতে পেরেছেন তখন, যখন মুসলিম বাহিনী নিচে অবতরণ করেছিল এবং তারা ভেতরে গিয়ে নগরীর উপর নিজেদের দখল বুঝে নিয়েছিল । ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।