অনিঃশেষ আলো ৬ ১৯৮ দিয়েছেন, শত্রু যদি তোমাদের কাছে আত্মসমর্পণ করে এবং সন্ধির প্রস্তাব পেশ করে, কালবিলম্ব না করে তা গ্রহণ করে নেবে | আরেকটি ব্যাপার হলো, আমরা যদি অধিক রক্তপাত ছাড়া লক্ষ্য অর্জনে সক্ষম হই, তা হলে অযথা কেন আমরা রক্ত ঝরাতে যাব । মুজাহিদদের জীবন ও রক্ত আমাদের বাচানো দরকার । দুর্গ তো আমরা পেয়েই গেছি।' সিপাহসালার আমর ইবনে আস ও সালার যুবাইর ইবনুল আওয়াম পরস্পর শলা-পরামর্শ করে সন্ধির শর্তগুলো ঠিক করে নিলেন, যেগুলো মেনে নিতে রোমানদের বাধ্য করা হবে । তারপর দুজন তাদের কাছে গিয়ে দাড়ালেন । “দুর্গ খালি করতে আমরা তোমাদের তিন দিন সময় দিচ্ছি'- আমর ইবনে আস (রাষি.) থিওডোরকে উদ্দেশ করে বললেন- “সে পর্যস্ত তোমরা দুজন এখানে আমাদের কাছে পণবন্দি থাকবে । দুর্গে যেসব অস্ত্র আছে, রাজভাণ্তার ও অন্যান্য মাল-সম্পদ আছে কিছুই তোমরা নিতে পারবে না । এগুলো আমাদের গনিমত । বাহিনী নিরস্ত্র অবস্থায় খালি হাতে দুর্গ থেকে বেরিয়ে যাবে ।' উভয় সেনাপতি কোনো উচ্চবাচ্চ না করে শর্তগুলো মেনে নিলেন । তাতেই বোঝা গেল, তারা কত অসহায় ও দুর্বল হয়ে পড়েছে । এখন তাদের একমাত্র চিন্তা জীবন বাচানো । আমর ইবনে আস বললেন, তোমরা এখান থেকেই নিচে আদেশ পাঠিয়ে দাও, পরিখার উপর যেন পুল স্থাপন করে দেওয়া হয়। থিওডোর উপর থেকেই আদেশটা পৌছিয়ে দিলেন । অনতিবিলম্বে তার আদেশ পালিত হলো । মুসলিম বাহিনীর অর্ধেক মুজাহিদ এখনও পরিখার ওপারে রয়ে গেছেন । তাদের আনতেই সিপাহসালার এই ব্যবস্থাটা করলেন । এবার সমস্ত মুজাহিদ অত্যল্প সময়ের মধ্যে পরিখা অতিক্রম করে এলেন । আমর ইবনে আস (রাযি.) উপর থেকেই আদেশ জারি করলেন, তোমরা পরবর্তী নির্দেশের অপেক্ষায় বাইরেই দাড়িয়ে থাকো । আমর ইবনে আস রোমান সেনাপতিদ্বয়কে বললেন, তোমাদের দূতদের উপরে ডেকে আনো এবং আদেশ দাও, যেন নগরীতে ঘোষণা করে দেওয়া হয়, যুদ্ধ বন্ধ হয়ে গেছে; সৈনিকরা অস্ত্র রেখে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নাও । এ-ও বলা হলো, কোনো সৈনিক বা নাগরিক মূলবান কোনো সম্পদ যেন সাথে করে নানেয়। ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।