Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৯৭ জেনারেল থিওডোর সেই জায়গাটায় দীড়ানো ছিলেন, যেখান থেকে মাথা ঝুঁকিয়ে আমর ইবনে আস তার সঙ্গে কথা বলছিলেন । থিওডোর সেনাপতি জর্জকে সাথে নিয়ে পাশের সিঁড়িটা বেয়ে উপরে উঠতে শুরু লাগলেন । কিন্তু সিঁড়ি মরদেহে পরিপূর্ণ । মৃত কাতলা মাছের মতো লাশগুলো লাগালাগিভাবে পড়ে আছে । পা রাখার মতো একটুও খালি জায়গা কোথাও নেই । থিওডোর তার রক্ষীবাহিনীকে বললেন, এই লাশগুলো টেনে নিচে ফেলে দাও । তারপর সেনাপতিদ্বয় উপরে উঠে গেলেন । সন্ধির শর্ত ঠিক করার জন্য আমর ইবনে আস (রাযি.) রোমান সেনাপতিদের সঙ্গে মুজাহিদদের থেকে দূরে সরে গেলেন । “এবার বলো কী চাই তোমাদের? আমর ইবনে আস জিজ্ঞেস করলেন- “তোমাদের বাহিনী লড়াই না করে পালাবার পথ খুঁজছে এ বিষয়টা মাথায় রেখে শর্ত আরোপ করো ।' “তিন দিন সময় চাই'- থিওডোর বললেন- 'এ-সময়ের মধ্যে আমরা দুর্গ খালি করে দেব । তারপর দুর্গটা আপনারা বুঝে নেবেন ।' “ঠিক আছে; মঞ্জুর করলাম'- আমর ইবনে আস বললেন- “তৃতীয় দিন সূর্যাস্তের পর যেসব সৈন্যকে দুর্গে পাওয়া যাবে, তাদের হত্য করে ফেলব কিংবা যুদ্ধবন্দি বানিয়ে নেব।' ইতিহাসে এসেছে, আমর ইবনে আস (রাযি.) যখন থিওডোরের এই শর্ত মঞ্ত্ুরির ঘোষণা দিলেন, তখন সালার যুবাইর ইবনুল আওয়াম তার একটা বাহু ধরে ফেললেন এবং টেনে একধারে নিয়ে গেলেন । “আল্লাহর কসম সিপাহসালার!'- যুবাইর ইবনুল আওয়াম বললেন - “আর অল্প কিছু সময় অপেক্ষা করুন। এদের কোনো কথা-ই এখন রাখা যাবে না। আমাকে নিচে যেতে দিন । আগে আমি দুর্গ ও তার রাজমহল দখল করে নিই। তারপর বুঝে-শুনে আমরা তাদের উপর শর্ত আরোপ করব | এই যে তারা তিন দিন সময় চাইল, এর মধ্যে নিশ্চয় কোনো রহস্য আছে । তাদের সঙ্গে এখনই কোনো সন্ধি করা যাবে না । আপনি তাদের নিচে পাঠিয়ে দিন; আমরা নিজেদের মতো করে যথারীতি দুর্গের দখল বুঝে নেব । হতে পারে, আমরা বলব, তোমাদের অর্ধেক বা তারও অধিকসংখ্যক সৈন্য আমাদের বন্দিত্বে দিয়ে দাও আর বাকিরা দুর্গ থেকে বেরিয়ে যাও ।" না যুবাইর ইবনুল আওয়াম!'- আমর ইবনে আস বললেন- “আমি তোমার এই পরামর্শ ভালো করেই বুঝি । তুমি যা বলেছ, হওয়া উচিত তা-ই । কিন্তু আমি আমীরুল মুমিনীনের আদেশ লঙ্ঘন করতে পারি না । আমীরুল মুমিনীন নির্দেশ ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।