অনিঃশেষ আলো ৬ ১৯৬ খোলা যাবে না । মুসলিম বাহিনী দুর্গের পাচিলের উপর উঠে আসার পর যখন অবস্থা বেগতিক হয়ে গেল, তখন রোমান বাহিনীর সেনাপতিরা ঘোষণা করে দিয়েছিল, কেউ ফটক খুলবে না; অন্যথায় তাকে হত্যা করে ফেলব । এঁতিহাসিক তাবারি লিখেছেন, জেনারেল থিওডোরের আদেশে নিচে ঘোষণা করে দেওয়া হলো, তিনি মোকাবেলা করবেন না এবং সন্ধির ব্যাপারে কথা বলতে চাচ্ছেন। ভয়ে কোনো দূত উপরে যাচ্ছিল না। তাবারির ভাষ্যমতে সিপাহসালার আমর ইবনে আসও উপরে উঠে এসেছিলেন । থিওডোরের ঘোষণা শুনে তার জবাবে তিনি ঘোষণা করিয়ে দিলেন, সেনাপতিকে উপরে এসে আমাদের সাথে কথা বলতে বলো । “এখানকার সমস্ত ধনভাণ্ডার আমি তোমাদের হাতে তুলে দেব'- থিওডোর নিচে থেকেই ঘোষণা দিলেন- 'এগুলো নিয়ে তোমরা বাইরে সেভাবে নেমে যাও, যেভাবে উপরে উঠে এসেছিলে; তারপর পরিখার সীমানা থেকে বেরিয়ে যাও । এ ছাড়া যদি আরও কিছু দরকার মনে কর আমি তোমাদের তা-ও দেব ।' “আমাদের যা কিছু দরকার নিজেরাই নিয়ে নেব'- আমর ইবনে আস (রাযি.) উপর থেকে ঘোষণা করালেন- “আমরা পাঁচিলের বাইরে নয়- ভেতরে অবতরণ করব । তোমরা দু-তিনজন সেনাপতি উপরে উঠে আস ।' প্রাচীরের চার দিকে ঘোষণা করে দাও, কোনো নাগরিক যেন নগরী ছেড়ে না পালায় । আমরা তাদের জীবন ও সম্পদের পুরোপুরি নিরাপত্তা দেব । আমাদের বাহিনীর কোনো সদস্য কারুর ঘরে প্রবেশ করবে না এবং সকলের সম্মান ও মর্যাদা পুরোপুরি রক্ষা করা হবে । “ঠিক আছে; আমরা উপরে উঠে আসছি'- জেনারেল থিওডোর উচ্চৈঃস্বরে বললেন- কিন্তু তোমরা আমাদের হত্যা বা গ্রেফতার করবে না, তার নিশ্চয়তা কী? “তোমাদের গ্রেফতার কিংবা হত্যা তো আমরা নিচে গিয়েই করতে পারি'- সিপাহসালার আমর ইবনে আস কারও মাধ্যমে না বলিয়ে এবার নিজেই মাথা ঝুঁকিয়ে নিচের দিকে তাকালেন এবং বললেন-_ ' আমাদের থেকে তোমাদের বাচানোর মতো কেউ আছে কি এখন? আমরা মুসলমান । আমরা করি তা, যা আমরা মুখে বলি । আমরা প্রতারণার মাধ্যমে হত্যা করি না। তোমরা নিশ্চিন্তে ও নির্ভাবনায় উপরে উঠে এস ॥ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।