অনিঃশেষ আলো $ ১৯৪ এ ছিল সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম রোঘি.)-এর দু'আর ফসল যে, তিনি মহান আল্লাহর দরবারে কেঁদে-কেঁদে প্রার্থনা করেছিলেন, আমার এই কুরবানিকে তুমি ইসলামের বিজয়ের কারণ বানাও । এটি সেই মুসলিম নারীদের দু'আরও ক্রিয়া ছিল, যারা পরিখার খানিক দূরে তাবুতে নফল নামায পড়ে-পড়ে আল্লাহর সমীপে অনুনয়-বিনয় করছিলেন । তাদের মাঝে আওসামা ইবনে আযহারির মা-ও ছিলেন, যিনি শুধু নিজের সন্ত ানের জন্যই দু'আ করছিলেন না, বরং তার মুখে আকুতি ছিল, হে আল্লাহ! তোমার এই জানবাজদের তুমি বিজয় দান করো । কিন্তু যেইমাত্র নিজের ছেলের কথা মনে পড়ল, অমনি তার দুচোখে অশ্রু নেমে এল । শুধু একবার বললেন, হে আল্লাহ! আমার একটা-ই পুত্র বেচে আছে। তাকেও আমি তোমার নামে কুরবানির জন্য পেশ করেছি । এখন আমি শুধুই একা । এই দু'আগুলোও বিফল যেতে পারে না। হই-হুল্লোড় শুনে আওসামারও ঘুম ভেঙে গিয়েছিল । বিছানা ছেড়ে উঠে সে ঘরের বাইরে বেরিয়ে এল | জনতার কাছ থেকে শুনল, মুসলিম সৈন্যরা প্রাচীরের উপরে উঠে এসেছে এবং কোনো রোমান সৈন্য উপরে যেতে পারছে না। নিচে যখন বাতি জ্বলে উঠেছিল, তখন উপরেও মুজাহিদরা বাতি জ্বালিয়ে নিয়েছিলেন । তার ফলে নিচের লোকেরা আরও বেশি শঙ্কিত হয়ে উঠল । আওসামার জানা ছিল না, রোমান বাহিনীর সর্বাধিনায়ক থিওডোরের সিদ্ধান্ত অনুসারে এটিই তার জীবনের শেষ রাত। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত পৃথিবীবাসীর সকল সিদ্ধান্তকে তুড়ি মেরে উড়িয়ে দিল । আওসামার মা আল্লাহর দরবারে আকুতি জানিয়েছিলেন, আওসামা ছাড়া জগতে আমার আর কেউ নেই । তুমি যদি ওকে নিয়ে যাও, তা হলে আমাকে দেখার মতো কেউ আর থাকল না। দয়াময় আল্লাহ তার এই ফরিয়াদ কবুল করে নিলেন। আওসামার মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন যে-থিওডোর, এখন তিনি নগরীর অভ্যন্তরে দিখিদিক জ্ঞানশূন্যের মতো ঘুরে ফিরছেন । নিজের বাহিনীর উপর তার কমান্ড শেষ হয়ে গেছে । এখন আর কেউ তার কথা শুনছে না । চিৎকার দিয়ে ডেকে-ডেকে তিনি তার সেনাপতি ও অফিসারদের খুঁজে চলছেন । তারই বাহিনীর পলায়নপর সৈনিকরা এবং জনসাধারণ তার সঙ্গে ধাক্কা খেয়ে-খেয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছে । কেউ দেখার গরজ বোধ করল না, ইনিই তার বাহিনীর সর্বাধিনায়ক এবং গভর্নর মুকাওকিসের জায়গায় এখন মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী । ফড্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।