অনিঃশেষ আলো ৫ ১৯৩ জাগরিত অবস্থায় শুনছেন । তার বোধহয় মনে হচ্ছিল, তিনি স্বপ্ন দেখছিলেন । তার তো দৃঢ় বিশ্বাস ছিল, পাচিল তো দুরের কথা; কোনো মানুষ পরিখাও অতিক্রম করতে পারবে না। রক্ষীবাহিনীর কমান্ডার তাকে পুরো পরিস্থিতি সম্পর্কে ধারণা দিল । তিনি কিছু শব্দও শুনতে পাচ্ছিলেন । এবার তার প্রাসাদোপম ভবন থেকে বেরিয়ে এলে প্রলয়ের শোর ও হাক-চিৎকার শুনতে পেলেন । তার পরিবারের অন্যান্য সদস্যরা আগেই জেগে উঠেছে। তিনি দৌড়ে কক্ষে গিয়ে যুদ্ধের পোশাক পরিধান করলেন । তার উপর বর্ম আর মাথায় শিরন্ত্রাণ পরে তরবারিটা হাতে তুলে নিলেন । তারপর সারাটা রাত যে-রূপসী মেয়েটিকে নিয়ে আমোদ করলেন, তার পানে পলকমাত্র না তাকিয়ে বেরিয়ে গেলেন ৷ অপরাপর সেনাপতিরাও জেগে উঠেছে । হইচই শুনে বাদবাকি অফিসারদের ঘুম ভেঙে গেছে আগেই । তারা আপন-আপন ইউনিটগুলোর কাছে পৌছে গেছে। কিন্তু ততক্ষণে পাচিলের উপর মুজাহিদদের কজা প্রতিষ্ঠিত হয়ে গেছে । ভেতর থেকে পাচিলে উঠতে কয়েক জায়গায় পাকা সিঁড়ি ছিল । মুজাহিদগণ উপরে সেই সিঁড়িগুলোর ডানে-বীয়ে ওৎ পেতে বসে গেলেন । যেইমাত্র কোনো রোমান সৈনিক উপরে উঠতে চেষ্টা করছে, অমনি আক্রমণ চালিয়ে তাকে যমের হাতে তুলে দিচ্ছেন । পরিস্থিতি আচ করে কয়েকজন সেনা পেছনে কেটে পড়ে চরম ভীত ও সন্ত্রস্ত অবস্থায় সংবাদ ছড়িয়ে দিল, মুসলমানদের গোটা বাহিনী পাচিলের উপর উঠে এসেছে এবং নিচে নেমে এসে তারা আমাদের সব কটাকে শেষ করে ফেলবে ৷ এভাবে তারা নগরীতে আতঙ্ক ছড়িয়ে দিল, যার ফলে শহরময় হুলস্থুল ও বাচাও-বীচাও পরিস্থিতি তৈরি হয়ে গেল । ভেতর থেকে উপরে উঠার সিঁড়িগুলো রোমান সৈন্যদের লাশে ভরে গেল । ফলে না কেউ নিচ থেকে উপরে উঠতে পারছিল, না উপর থেকে নিচে নামতে পারছিল । নিচে স্থানে-স্থানে প্রদীপ জ্বলে উঠেছে । সেগুলোর আলোতে যখন সৈন্য ও জনতা দেখল, সিঁড়িগুলো থেকে রক্ত বেয়ে নিচে গড়াচ্ছে, তখন তাদের মনোবল একেবারেই ভেঙে গেল । তারা ভয়ে কাপতে শুরু করল । ইসলামের সৈনিকগণ অসম্ভবকে সম্ভব বানিয়ে ইতিহাস তৈরি করলেন । অমুসলিম এঁতিহাসিকগণও তাদের ভূয়সী প্রশংসা না করে পারেননি যে, এ একটি অলৌকিক ব্যাপার ছিল, যা কিনা মুসলমানরা মিশরের মাটিতে করে দেখিয়েছে । অনিঃশেষ আলো-৩ /১৩ ূ ফ্ড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।