Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 3
/ ২০৮
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৯২ তারপরও রোমানরা বীরত্বের সঙ্গে লড়াই করল । তার একটা কারণ হলো, তারা পাহারার দায়িত্বে নিয়োজিত ছিল । বাইরে থেকে কেউ পাঁচিলে উঠে আসে কিনা দেখা তাদের কর্তব্য ছিল। যদি মোকাবেলা না করে মুখ ফিরিয়ে পালিয়ে যায়, তা হলে এই অপরাধে তাদের জল্লাদের হাতে তুলে দেওয়া হবে যে, তোমরা কর্তব্য পালন করনি । ফলে লড়াই করেই জীবন দান করা তারা শ্রেয় মনে করল । এটি একটি রক্তক্ষয়ী যুদ্ধ ছিল । মুজাহিদগণ জীবনের মায়া ত্যাগ করে লড়াই করছিলেন । তারা সংঘাতে আসা সব কজন রোমান সৈন্যকে টুকরো-টুকরো করে ফেললেন । নিচে যুবাইর ইবনুল আওয়াম (রাযি.)-এর অবিশষ্ট সুজাহিদগণ তাকবিরধ্বনি শুনে পাচিলের কাছে চলে এসেছেন । তারা সবাই সিঁড়ি বেয়ে উপরে উঠছিলেন। এদিকে সিপাহসালার আমর ইবনে আস (রাযি.) আদেশ দিলেন, সবগুলো সিঁড়ি পরিখার ওপারে নিয়ে যাও এবং আরও তিন-চারটা ইউনিট পরিখা পার হয়ে যাও । আমর ইবনে আস (োযি.) পুরোপুরি সজাগ ও সতর্ক ছিলেন এবং তাকবিরধ্বনির অপেক্ষায় ব্যাকুল ও উৎকষ্ঠিত হচ্ছিলেন। তিনি তৃতীয় তাকবিরের অপেক্ষা না করেই আরও দু-চারটা ইউনিট সম্মুখে পাঠিয়ে দিলেন । দুর্গের পাচিলের সঙ্গে কয়েকটা সিঁড়ি লেগে গেল । পাশাপাশি দুটি করে সিঁড়ি বাধা হলো। এবার আর নীরবতা বজায় রাখা সম্ভব হলো না। নীরবতার প্রয়োজনও ছিল না। মুজাহিদগণ খুবই দ্রুত সিঁড়ি বইতে শুরু করলেন। ততক্ষণে সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম (রাযি.)-এর আদেশে তৃতীয় ধ্বনি উচ্চকিত হলো । গগনবিদারী এই আল্লাহু আকবার ধ্বনি কবরে শায়িত মৃতদেরও জাগিয়ে তুলে থাকবে । নিচে নগরীতে ঘুমন্ত রোমান বাহিনী তো ধড়মড়িয়ে জেগে উঠেছে নিশ্চয় ৷ থিওডোর তরুণী মেয়েটাকে জড়িয়ে ধরে গভীর ঘুমে নিমগ্ন । এই গভীর নেই । কক্ষের দরজায় দু-তিনটা করাঘাত পড়লে তার চোখ খুলল । শুয়ে-শুয়েই ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কে এত রাতে দরজাটা ভেঙে ফেলছ? তার শয্যাসঙ্গিনী মেয়েটিও জেগে উঠে বসল । “আরব বাহিনী পাচিলের উপর উঠে এসেছে!" বাইরে থেকে ভয়ার্ত কণ্ঠের আওয়াজ এল- “উপরে ঘোরতর লড়াই চলছে!" লোকটা থিওডোরের রক্ষীবাহিনীর কমান্ডার ৷ থিওডোর রাগে কীপতে-কীপতে কী যেন বলতে-বলতে বেরিয়ে এল । তার বিশ্বাস হচ্ছিল না, খবরটা তিনি ফ্ড/.9110001179.0010)

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।