অনিঃশেষ আলো ও ১৯১ এই তাকবিরধ্বনি নিজেই একটা বিপদ ছিল । প্রথম ধ্বনিতেই রোমান বাহিনী সজাগ হয়ে উপরে চলে আসতে পারে ৷ সে-সময় যেকজন জানবাজ মুজাহিদ উপরে থাকবার কথা, বিপুলসংখ্যক রোমান সৈন্য এসে তাদের কেটে পাচিলের বাইরে ফেলে দিতে পারে । কিন্তু ঝুঁকি বরণ করে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সং সরস তিনটা সিঁড়ি কাছাকাছি প্রাচীরের সঙ্গে লেগে গেল । সেগুলোর দৈর্ঘ্য প্রাচীরের উচ্চতার সমান । এই অভিযানে নীরবতা রক্ষা করা আবশ্যক ছিল, যা সিঁড়ি লাগাতে গিয়ে ভেঙে গেল । সিঁড়ি শব্দ তুলল বটে; কিন্তু উপরে কোনো নড়চড় পরিলক্ষিত হলো না । সালার যুবাইর ইবনুল আওয়াম হাতদুটো উপরে তুলে আল্লাহর কাছে দু'আ করলেন । বললেন, হে আল্লাহ! আমার এই কুরবানিকে তুমি ইসলামের সৈনিকদের বিজয়ের কারণ বানাও । এই দু'আর পর তিনি সিঁড়িতে পা রাখলেন এবং যেকজন মুজাহিদকে তার সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা তাদেরও উঠে আসতে সংকেত দিলেন । সবার আগে তিনি পাচিলের উপর উঠে গেলেন এবং এদিক-ওদিক তাকিয়ে দেখলেন । কোনো নড়চড় চোখে পড়ল না । মুজাহিদগণ সিঁড়ি বেয়ে একজন-একজন করে উঠে তার পাশে দীড়াতে লাগলেন। সবাই একসঙ্গে আল্লাহু আবার ধ্বনি তুললেন । এবার আর একটা মুহূর্তও নষ্ট করার জো নেই । সবার আগে দেখতে হবে, ধ্বনি শুনে রোমানরা জেগে ওঠে কিনা । রোমানরা এতটা উদাসীন তো আর নয় যে, রাতের নীরবতায় এমন উচ্চ ধ্বনিতেও তাদের ঘুম ভাঙবে না । পাঁচিলের উপর যেসব সৈন্যের পাহারা ছিল, তারা টাওয়ারের মধ্যে ঘুমিয়ে ছিল । পালাক্রমে সজাগ হতো আর দু-একটা হালকা চক্কর লাগিয়ে ফিরে যেত । এই উচ্চ তাকবিরধ্বনি তাদের জাগিয়ে তুলতে যথেষ্ট ছিল । তারা বর্শা ও তরবারি হাতে নিয়ে ছুটে এল । পাচিল বেশ চওড়া ছিল। দুপক্ষে ছোটাছুটি করে লড়াই করার জন্য যথেষ্ট পরিসর ছিল । রোমান সৈন্যরা কাছে আসতেই জানবাজ মুজাহিদরা তাদের ঝাঁপটে ধরলেন । তাদের একটা দুর্বলতা ছিল, মুসলমানরা এমন উদ প্রাচীরের উপরে কীভাবে উঠে এল ভাবতেই তাদের গা শিউরে উঠেছিল । আরেকটা দুশ্চিন্তা তাদের গ্রাস করে নিল যে, মুসলমানদের সংখ্যা নিশ্চয় অনেক বেশি হবে । তাতে তাদের ভয় আরও বেড়ে গিয়েছিল । কিন্তু তাদের জানা ছিল না, মুজাহিদরা এ কজনই, যাদের এ মুহূর্তে পাচিলের উপরে দেখা যাচ্ছে এবং এদের আসল শক্তি হলো, এরা জীবনের বাজি লাগাতে এবং শাহাদাত বরণ করতে এসেছেন । অবশ্য ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।