অনিঃশেষ আলো ৩ ১৯০ গেলেন । যুবাইর (রাযি.) দুজন মুজাহিদকে সামনে পাঠিয়ে দিলেন। উদ্দেশ্য ছিল বাগানে কোনো রোমান সৈনিক লুকিয়ে আছে কিনা পরীক্ষা করা৷ যদি থাকে, তা হলে তারা এদের ধরতে চেষ্টা করবে কিংবা গাছের উপর থেকে তির ছুড়বে। বিষয়টি যাচাই করতে দু'জন মুজাহিদের কুরবানি পেশ করা হলো । তারা অন্ধকারে হারিয়ে গেলেন এবং কিছু সময় বৃক্ষরাজির তলে-তলে ঘোরাফেরা করে নিরাপদে ফিরে এলেন । তাতে নিশ্চিত হওয়া গেল, পথ পরিষ্কার | তার মানে এই বাগান ও বৃক্ষমালা মুজাহিদদের সহযোগী হয়ে গেছে । গাছগুলো চমৎকার একটা আড়াল তৈরি করছে, যা প্রাচীরের উপর দণ্ডায়মান রোমানদের দেখতে দিচ্ছে না, কেউ প্রাচীরের দিকে এগিয়ে আসছে । রাত অন্ধকার ছিল বটে; কিন্তু ছায়ার মতো হলেও তো মানুষের উপস্থিতি চোখে পড়তে পারে । সিঁড়িগুলোকে পরিখার ওপারে কুলের এক ধারে রেখে যুবাইর ইবনুল আওয়াম তার জানবাজ ইউনিটটিকে ইঙ্গিত দিলেন, এবার তোমরা এসে পড়ো । সংকেত পেতেই গোটা ইউনিট একজন অপরজনের পেছনে পরিখা পার হয়ে এল । সিঁড়িগুলো তুলে দুর্গের পাচিলের কাছে নিয়ে যাও । অবশিষ্ট ইউনিটগুলোকে তিনি ওখানেই থাকতে বললেন এবং পূর্বপ্রদত্ত একটি নির্দেশনা নতুন করে স্মরণ করিয়ে দিলেন। “আরেকবার শুনে নাও'- যুবাইর ইবনুল আওয়াম বললেন- “আমরা যখন উপরে উঠে যাব, তখন একবার তাকবিরধ্বনি উচ্চকিত হবে । সেই ধ্বনির পর আমার সঙ্গে যে-মুজাহিদরা যাচ্ছে, তারা উপরে উঠে যাবে । তারপর সবাই মিলে সমস্বরে আল্লাহু আকবার ধ্বনি তুলব আর তোমরা সবাই; মানে গোটা বাহিনী দৌড়ে এসে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসবে ।" পরিখা অতিক্রম করার আগে যুবাইর ইবনুল আওয়াম (রাযি.) সিপাহসালার আমর ইবনে আস (রাযি.)কে এই তাকবিরধ্বনিগুলো সম্পর্কে অবহিত করেছিলেন । তিনি বলেছিলেন, যখন তৃতীয়বার তাকবিরধবনি উচ্চকিত হবে, তখন অবশিষ্ট ইউনিটগুলো উপরে উঠে আসবে এবং এই ইউনিটটি আরও সিঁড়ি নিয়ে আসবে, যাতে সবার পীচিলে উঠতে বেশি সময় না লাগে । তারপর সিদ্ধান্ত হলো, এই ইউনিটটি যদি নিচে নামতে সফল হয়, তা হলে দুর্গের দু-তিনটা ফটক খুলে দিতে চেষ্টা করবে আর অবশিষ্ট বাহিনী ফটকের পথে ভেতরে চলে আসবে । ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।