অনিঃশেষ আলো $ ১৯ ইতিহাসে আমর ইবনে আস (রাযি.)-এর এই অগ্রযাত্রার পূর্ণ বিবরণ সংরক্ষিত আছে । সেই বিবরণে চোখ বোলালে প্রতীয়মান হয়, আল্লাহর সেই সৈনিকগুলো সঠিক অর্থেই আল্লাহতে নিবেদিত ছিলেন । তীরা গুটিকতক লোক বিশাল শক্তিধর শক্রর ঘরে ঢুকে পড়েছিল । তারা তাদের সঙ্গীদের তরবারির আঘাতে কর্তিত হতে দেখেছেন কিন্ত তাদের মাঝে একজনও এমন ছিলেন না, ধীর চেহারায় ভয়ের কোনো ছাপ পরিলক্ষিত হচ্ছিল । মাজদাল থেকে আরও কিছু দূরে এলে আরেকটা লোকালয় পাওয়া গেল, যার নাম কানতারা । গুপ্তচররা সবার আগেই এই পল্িতে পৌছে গিয়েছিল । তাদের একজন ফিরে এসে বাহিনীর অগ্রগামী ইউনিটকে জানাল, এই এলাকায় রোমান বাহিনীর কিছু সৈন্য রয়েছে, যারা সংখ্যায় এত কম নয় যে, আমাদের দেখে পালিয়ে যাবে । অগ্রগামী ইউনিটের সেনাপতি সিপাহসালারকে তথ্যটা অবহিত করে নিজে আপন ইউনিটের সৈনিকদের নিয়ে লোকালয়টা ঘেরাওয়ে নিয়ে নিতে চলে গেলেন । সংবাদ পেয়ে আমর ইবনে আস মধ্যখানের একটি ইউনিটকে সামনে পাঠিয়ে দিলেন । এটা কোনো দুর্গবন্ধ নগরী নয়৷ রোমান বাহিনী লোকালয় থেকে বাইরে বেরিয়ে এল । মুজাহিদরা তাদের উপর আক্রমণ চালাল | রোমানরা কতিপয় প্রাণ হারাল আর অবশিষ্টরা আত্মরক্ষার নিমিত্ত লোকালয়ে ঢুকে পড়ল । মুজাহিদরা লোকালয়ে প্রবেশ করে খুঁজে-খুঁজে তাদের সবাইকে খতম করে দিল । ইতিহাসে একে সাধারণ সংঘাত আখ্যায়িত করা হয়েছে। কিন্ত আমরা একে সাধারণ বলব না । কারণ, আমর ইবনে আস (রাযি.) সহযোগী বাহিনী ব্যতিরেকে ও পর্যস্ত গিয়ে অনেক বড় ঝুঁকি বরণ করে নিয়েছিলেন । বাহিনীর সেনাসংখ্যা খুবই নগণ্য ছিল । আর ধরে নিতে পারেন, তিনি একটা সিংহের চোয়ালের মধ্যে চলে গিয়েছিলেন । শীর্ষস্থানীয় সাহাবাগণ এ কারণেই আমীরুল মুমিনীনকে বোঝাতেন, আমর ইবনে আসকে আপনি মিশর-অভিযানের অনুমতি দিবেন না। কেননা, ইনি নিশ্চিত ধর্বংসেরও ঝুঁকি মাথায় তুলে নিয়ে থাকেন । আমর ইবনে আস (রাযি.) এমন একটা জায়গায় পৌছে গিয়েছিলেন; বরং তারও সম্মুখে চলে গিয়েছিলেন, যেখান থেকে ফিরে আসবার সম্ভাবনা ছিলই না । এতে কোনো সন্দেহ নেই, তিনি এমন একজন সিপাহসালার ছিলেন, যিনি ঝুঁকি বরণ করে নিতেন । কিন্তু নিতেন প্রতিটি দিক ভালোমতো ভেবে-চিন্তে, মেপে-জোখে । এই যে এখন তিনি বিলবিসের দিকে অগ্রযাত্রা করছেন, এখনও তার দৃষ্টি শুধু বিলবিসের উপর কিংবা তার ভাবনা বিলবিস অবরোধই নয় । তিনি বরং আরও ফডড/.9110001179.0010)
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।